পানি পানের সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন

পানি পানের সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন

পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে ওজন সহজে কমে যেতে পারে। পানি হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে পানি। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে পেশি, হাড়, সুস্থ থাকে। পানি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। ফলে ব্রণ, অ্যাকনি প্রভৃতি যাবতীয় সমস্যার কমে গিয়ে ত্বক আরও উজ্জ্বল হয়ে উঠে।

পানি পানের সময় যেসব বিষয়ে লক্ষ্য রাখবেন।

একসাথে অনেকটা নয়, বারবার পানি পান করুন। ফ্রিজের ঠান্ডা পানি পান করা খুবই ক্ষতিকর।

স্বাভাবিক তাপমাত্রার পানি খান। সম্ভব হলে সামান্য গরম করে পানি পান করুন। কারণ দেহের ভেতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার থেকে সামান্য বেশি।

পানি তখনই পান করবেন যখন তেষ্টা পাবে। শরীরের প্রয়োজন বুঝে পানি খান। কখন পানি খেতে হবে সে সংকেত শরীর সব সময়ই দিয়ে থাকে।

মূত্রের রং, গলা ঠোঁট শুকিয়ে আসার শরীরের পানির ঘাটতির অন্যতম সংকেত।

সকালে উঠে খালি পেটে পানি পান করুন। এতে শরীরের টক্সিন বেরিয়ে যায়। রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে তোলে।

আরও পড়ুনঃ চুল ঘন হবে প্রাকৃতিকভাবেই।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*