নিমিষেই দূর করুন মাথার টাক সমস্যা

নিমিষেই দূর করুন মাথার টাক সমস্যা

মাথায় পেঁয়াজের রস অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগালে মাথার টাকের সমস্যা পুরোপুরি দূর হবে। টানা দুই-তিন মাস নিয়মিত পেঁয়াজের প্যাক মাথায় ব্যবহার করলে চুলপড়া রোধ হবে। এতে নতুন চুল গজায় এবং টাক সমস্যা দূর হয়।

কীভাবে পেঁয়াজের রস দিয়ে প্যাক তৈরি করবেন এবং ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে, এক নজরে ধাপগুলো দেখে নিন।

প্রথমতঃ

প্রথমে একটি আস্ত পেঁয়াজ খোসা ছাড়িয়ে কুচি করে কেটে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার একটি পাতলা কাপড়ে নিয়ে ভালো করে চিপে এর রস ছেকে নিন।

দ্বিতীয়তঃ

এবার একটি কড়াইতে দুই টেবিল চামচ নারকেল তেল গরম করে নিন। নারকেল তেলের লাউরিক এসিড (Lauric Acid) চুলের রুক্ষতা দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

তৃতীয়তঃ

এই তেলের মধ্যে এক টেবিল চামচ অলিভ অয়েল (Olive Oil) দিয়ে দুই মিনিট গরম করুন। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। অলিভ অয়েল মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

চতুর্থতঃ

এবার পেঁয়াজের রসের সঙ্গে এই তেল ভালভাবে মেশান। এর মধ্যে তিন ফোঁটা লেবুর রস দিন, যাতে পেঁয়াজের গন্ধ না থাকে। এ ছাড়া লেবুর রস চুল ঝলমলে করতেও সাহায্য করে।

পঞ্চমতঃ

একটি বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে চুলের জট ছাড়িয়ে নিন। যাতে প্যাক লাগাতে সুবিধা হয়। এবার ব্রাশ দিয়ে এই প্যাক মাথার তালু ও চুলে লাগান।

ষষ্ঠতঃ

প্রায় ১০ মিনিট হাতের আঙুল দিয়ে মাথার ত্বক ম্যাসাজ করুন। এবার ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ভালো ব্রান্ডের শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে কন্ডিশনার লাগান। চুল ভালো করে ধুয়ে বাতাসে শুকিয়ে ফেলুন।

নিয়মিত এই প্যাক ব্যবহারে আপনার মাথার চুল পড়া সমস্যা সহজেই দূর হবে এবং টাক সমস্যার সহজেই উন্নতি হবে।

আরও পড়ুনঃ কোমরের মেদ কমাতে একটি সহজ কৌশল।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*