প্রশ্ন: চুলপড়া রোধে ভিটামিনের কোন ভূমিকা আছে কি ? কি ভিটামিন টুলপড়া রোধ করতে পারে ?
উত্তর: চুলপড়া রোধে এন্টি-অক্সিডেন্ট ভিটামিনের প্রয়োজনীয়তা রয়েছে। এন্টি-অক্সিডেন্ট ভিটামিন হচ্ছে ভিটামিন এ.বি ও ই। আমাদের শরীরে প্রতিনিয়ত জারণ প্রক্রিয়া চলে। এতে ফ্রি-র্যাডিক্যাল উৎপন্ন হয় এবং এই ফ্রি-র্যাডিক্যাল উৎপন্ন হয় এবং এই ফ্রি-র্যাডিক্যাল শরীরের কোষ, টিস্যু ইত্যাদির ক্ষতি করে থকে। ফলে চুল ঝরে যাওয়াসহ নানরকম সমস্যার সৃষ্টি হতে পারে। তাই জারণ বিরোধী এন্টি-অীক্সডেন্ট ভিটামিন ব্যবহার অথ্যন্ত জরুরি। সুতরাং অকালে চুলপড়াসহ চুলের অন্যান্য সমস্যা রোধে ভিটামিন এ,সি ও ই গ্রহণ করতে হবে। তবে শুধু ভিটামিন এ ব্যবহার করলে আবার চুল পড়ে যেতে পারে। একটি কথা মনে রাখা দরকার, চুলের পুষ্টি কিন্তু তার ভিতর থেকে হয়। তাই চুলের উপর ভিটামিন, খাদ্যদ্রব্য ইত্যাদি ব্যবহার করলে অর্থের অপচয় ছাড়া কান উপকারই হয় না।
প্রশ্ন : চুলের রং কালো হয় কেন ?
মানুষের বংশগতি, জাতিগত পার্থক্য এবং বয়সের কারণে চুলের পার্থক্য পরিলক্ষিত হয়। তাই বিভিন্ন জাতির মানুষের চুলের রং বিভিন্ন । আমাদের দেশের মানুষের চুলের রং কালো। চুলের রং নির্ভর করে মেলানোসাইট নামক এক ধরণের কোষের উপর। এই কোষগুলো মেলানিন নামক রঙিন পদার্থ তৈরি করে। চুল কালো, লাল , সাদা, খয়েরি ইত্যাদি বিভিন্ন রঙের হয় এই রঙিন পদার্থটির কারণেই। যে সব চুলের রঞ্জক পদার্থে টাইরোসিন থাকে সে সব চুল কালো হয়।
প্রশ্ন : আমাদের মাথার চুল ঝরে যায় কেন ?
উত্তর : চুলের স্বাভাবিক জীবনচক্র আবর্তে চুল ঝরে যাওয়া একটি অন্যতম প্রক্রিয়া। দৈনিক ১০০টির কম চুল ঝরে যাওয়াকে আমরা স্বাভাবিক অবস্থা বলে ধরে নিই। এর বেশি পড়লে তা চুলপড়া রোগের পর্যায়ে পড়ে। অকালে চুল ঝরে যাওয়ার যে সব কারণ আছে তারমধ্রে সাময়িক টাক, পরিবেশ দূষণ যেমন যানবাহনের ও কল কারখানার কালো ধোয়া, শব্দ দুষণ, নোংরা ময়লা, দুর্গন্ধ, মাইকের প্রচন্ড আওয়াজ, গাছপালার কর্তন এবং অন্যান্য কারণে সৃষ্ট দূষিত পরিবেশ। পরোক্ষভাবে চুলের ক্ষতি করে থাক। অপুষ্টি অকালে চুল ঝরে যাওয়ার অন্যতম কারণ।
মহিলাদের ক্ষেত্রে প্রসবের পরে চুল ঝরে যেতে পারে। অত্যাধিক দুশ্চিন্তা, ভিটামিনের অভাব, দীর্ঘদিন যাবৎ জ্বরে ভোগা, ক্যান্সার, শরীরের জটিল রোগ এবং নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া ইত্যাদি কারণে চুল পড়ে যেতে পারে। খুশকী, ছত্রাক ইত্যাদি কারণেও মাথার চুল ঝরে যেতে পারে। যক্ষা, নিউমোনিয়া ও টাইফয়েড জাতীয় রোগেও চুল ঝরে যেতে পারে। উপরোল্লিখিত কারণ ছাড়াও বংশগতি, চুলের প্রতি অবহেলা ও সঠিক পরিচর্যা না করার কারণেও চুল অকালে ঝরে যেতে পারে।
medicalbd সাস্থের সকল খবর।

