বিভিন্ন ভিটামিন এর কাজ ও ব্যবহার জেনে নেই

ভিটামিন-এ

কাজ: যৌবন ধরে রাখে, চুল ও নখের সৌন্দর্য্যে, প্রখর দৃষ্টিশক্তি এবং হাঁড়ের গঠনে।
পাওয়া যায়: গাজর, টক জাতীয় ফল, চীজ, শাকসবজি, ডিম, মাছ, পার্সলে, দুধ এবং প্রাণীজ কলিজাতে।
প্রতিদিন আমাদের প্রয়োজন: ০.৪ -০১ মিলিগ্রাম


ভিটামিন-বি১

কাজ: মানব ব্রেনকে কর্মক্ষম করে তোলে, খাদ্য হজম করতে, মাংস পেশীকে সুস্থ রাখে, আমাদের হৃদপিন্ড ও সুখময় ঘুমাতে সাহায্য করে
পাওয়া যায়: বাদাম ওটমিল, গম/আটা ইত্যাদি।
প্রতিদিন আমাদের প্রয়োজন: ১.৩-২ মিলিগ্রাম


ভিটামিন বি২

কাজ: নতুন কোষ গঠনে, প্রখর দৃষ্টিশক্তি এবং সুস্থ মাংস পেশী গঠনে।
পাওয়া যায়: দুধ, কাঠবাদাম, ডিম, মাসরুম, চীজ এবং মাংসে
প্রতিদিন আমাদের প্রয়োজন: ১.৩-৩ মিলিগ্রাম


ভিটামিন বি৫

কাজ:স্মৃতিশক্তি বাড়াতে, মন ভালো রাখতে, হার্ট ও রক্ত নালী সুস্থ রাখতে।
পাওয়া যায়: মুরগী, ডিমের হলুদ অংশে, দুগ্ধ জাতীয় খাবার, বাদাম, ওটামিল, ভাত এবং ব্রকলিতে।
প্রতিদিন আমাদের প্রয়োজন: ৫ মিলিগ্রাম


ভিটামিন বি৬

কাজ: আমাদের নার্ভাস সিস্টেম ও রক্তনালীকে শক্তিশালী করে।
পাওয়া যায়: সিরিয়াল, সবুজ সালাদ, বাধাকপি, কলা, বাদাম, গমের আটা, স্যামন মাছ ও মাংস
প্রতিদিন আমাদের প্রয়োজন: ১.৬-২ মিলিগ্রাম


ভিটামিন বি১২

কাজ: ওজন নিয়ন্ত্রণে, সুস্থতা প্রদানে, আমাদের কর্ণ, স্মৃতি ও পাকস্থলি সুস্থ রাখতে কার্যকরী।
পাওয়া যায়: সয়াবিন, হপ্স, স্পিনাচ (শাক), সামুদ্রিক কেল্পস, শামুক, ঝিনুক, সামুদ্রিক মাছ, দুধ, চীজ এবং ডিমের হলুদ অংশে।
প্রতিদিন আমাদের প্রয়োজন: ২-৫ মিলিগ্রাম।


ভিটামিন-সি

কাজ: ত্বক মসৃন করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মন ভালো রাখে, সুস্থ চুল এবং নখ সুন্দর করে।
পাওয়া যায়: লেবু, ফুলকপি, বীন সীম, রেডিস, টক জাতীয় ফল ইত্যাদি।
প্রতিদিন আমাদের প্রয়োজন: ৭ মিলিগ্রাম

ভিটামিন-ডি

হাড় সুস্থ, রক্তচলাচল, রোগ প্রতিরোধ ক্ষমতা, টক্সিন দূর করে।
পাওয়া যায়: চীজ, বাটার, ডিম, সামাদ্রিক মাছ, আলু, সবুজ তরকারি।
প্রতিদিন আমাদের প্রয়োজন: ২-৫ মিলিগ্রাম।

ভিটামিন-ই

অপারেশনের পর শরীর সুস্থ রাখতে, রিপ্রোডাক্টিভ সিস্টেম ও পরিবেশ হতে রক্ষা করে।
পাওয়া যায়: মাংস, ভুট্টা, কুমড়া, বিচি জাতীয় খাবার, ডেইরি খাবার।
প্রতিদিন আমাদের প্রয়োজন: ৩৫-৫০ মিলিগ্রাম।

ভিটামিন-কে

কাটাছেড়া শুকাতে, রক্ত জমাট বাঁধতে।
পাওয়া যায়: স্পিনাচ, নেটেল, ফুলকপি, গাজর, টমেটো, সবুজ চা।
প্রতিদিন আমাদের প্রয়োজন: ১-২ মিলিগ্রাম।

আরও পড়ুনঃ আম সম্পর্কে কিছু তথ্য ও পুষ্টিগুণ।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*