
শরীরের যেসব স্থানে ব্যথা ভুলেও অবহেলা করবেন না
আমাদের শরীরের বিভিন্ন স্থানে মাঝে মাঝে ব্যথা হয়। কখনও বেশি, কখনও কম। এসব ব্যথাকে অধিকাংশ সময়ই আমরা তেমন কোনো গুরুত্ব এর চোখে দেখি না। অনেকেই সামান্য ব্যথায় ঘরোয়া চিকিৎসা করেন, যা একেবারেই উচিত নয়। এসব ব্যথাই হতে পারে অনেক বড় কোনো সমস্যার প্রাথমিক লক্ষণ! সামান্য অবহেলাই ডেকে আনতে পারে মৃত্যু। তাই ব্যথাকে অবহেলা করা উচিত নয়। শরীরের কোনো কোনো স্থানের ব্যথাকে অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
পিঠ ব্যথা
অনেকেই কমবেশি পিঠ ব্যথায় ভোগেন। বিশেষ করে বয়স্করা এই সমস্যার মুখোমুখি হয় বেশি। দীর্ঘসময় বসে থাকলে ভারী কোনো কিছু বহন করলে অনেক সময় পিঠে ব্যথা হয়ঢ। কিছু সময় পর তা চলে যায়। কিন্তু যদি পিঠের ব্যথা দীর্ঘসময় পর্যন্ত থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। অনেক সময় মেরুদন্ডের সমস্যার কারলে ব্যথা হয়।
দাঁতের মাড়ি ব্যথা
দাঁতের মাড়ি ব্যথা সেই বোঝে যার এই ব্যথা হয়। মাড়ি ব্যথাকে অনেকেই ছোট করে দেখেন। মনে করেন বিষণ্ণতার কারণে অনেক সময় মাড়ি ব্যথা হয় এই কথা সত্যি। কিন্তু মাড়িতে টান পড়া এবং প্রায় সময় ব্যথাহার্টের সমস্যার কারণেও হতে পারে।
পিরিয়ডের সময় অস্বাভাবিক ব্যথা
পিরিয়ডের সময় ব্যথা হওয়া খুব সাধারণ বিষয়। অনেক মেয়েরা ব্যথার ওষুধ খেয়ে এই ব্যথা নিরাময়ের চেষ্ঠা করে। কিন্তু ব্যথা তীব্র ও দীর্ঘস্থায়ী হওয়া অনেক সময় জরায়ু ক্যান্সারের লক্ষণ। তাই এই পরিস্থিতিতে ডাক্তারের শরণাপন্ন হওয়ার চেষ্ঠা করুন দ্রুত।
তীব্র মাথা ব্যথা
মাথাব্যথা খুব সাধারণ বিষয়অ। অতিরিক্ত চিন্তা করলে সাধারণত মাথাব্যথা হয়। কিন্তু যদি হঠাৎ মাথায় অস্বাভাবিক ব্যথা ওঠে এবং মাথঅর ব্যথায় আপনি চোখে ঘোলা দেখতে শুরু করেন তাহলে বিষয়টিকে অবহেলা করা একেবারেই উচিত হবে না। মস্তিষ্কে রক্তক্ষরণ, টিউমার ইত্যাদি কারণে এ ধরণের অস্বাভাবিক ব্যথা হতে পারে আপনার মাথায়। তাই সব সময় মাথা ব্যথা অবহেলা না করাই ভালো।
তলপেটে প্রচন্ড ব্যথা
তলপেটের ব্যথাও সাধারণ ব্যথার মতোই। গ্যাসের সমস্যাজনিত কারণে অনেক সময় তলপেটে ব্যথা হয়। কিন্তু দীর্ঘসময় ব্যথা অ্যাপেন্ডিসাইটসের লক্ষণ হতে পারে। তাই দীর্ঘসময় পেটের ব্যথা হলে চিকিৎসকের শরণাপন্ন হোন।
পায়ে ব্যথা
দীর্ঘসময় হাঁটাহাঁটি করলে পায়ে ব্যথা হওয়া অস্বাভাবিক। কিন্তু যদি দেখেন পায়ের ব্যথায় কোনোভাবেই কমছে না, তাহলে চিকিৎসকের সাথে আলোচনা করুন। পায়ে দীর্ঘসময় ডায়াবেটিস রোগের অন্যতম লক্ষণ।
পিঠের মাঝামাঝি ব্যথা
আপনার পিঠের মাঝামাঝি ব্যথা অনুভব করলে একদমই অবহেলা করবেন না। কারণ এই ব্যথা হতে পারে কিডনি সমস্যার লক্ষণ।
কিডনিতে ব্যাকটেরিয়ার আক্রমণ এবং ইউরিন ইনফেকশনের জন্য এ ধরণের ব্যথা হতে পারে আপনার।
medicalbd সাস্থের সকল খবর।
