বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন (বিপিএ) আয়োজিত ফিজিওথেরাপি পেশার সুবর্ণ জয়ন্তী
in স্বাস্থ্য সংবাদ
November 8, 2017

বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন (বিপিএ)
বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন (বিপিএ) আয়োজিত ২ ডিসেম্বর ২০১৭ তারিখে এল জি ই ডি অডিটোরিয়ামে বাংলাদেশে ফিজিওথেরাপি পেশার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় সন্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত অনুস্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামাল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সন্মতি প্রকাশ করেছেন । উল্লেখ্য ষাটের দশক থেকে শুরু হয়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশের যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন এবং জনসাধারণের বাত ব্যথা প্যারালাইসিস ও পঙ্গু রোগীদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা ও শিক্ষার কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়।
তারই ধারবাহিকতায় সেই ১৯৭৩ সাল এ প্রতিষ্ঠালগ্ন থেকে বিপিএ ফিজিওথেরাপি পেশা ও পেশাজিবিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে । তখন থেকেই এই পেশায় ডিগ্রীধারী পেশাজীবিরা কোন প্রকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই এদেশের আপামর জনসাধারণের চিকিৎসা সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
2017-11-08