পবিত্র রমজান মাস সমাগত। এ সময় সুস্থ থেকে রোজা সহ অন্যান্য ইবাদত করা সকল মুসলমানের কামনা থাকে। কিন্তু বিভিন্ন অসুখ বিসুখ এর ফলে রোজা সহ অন্যান্য ইবাদতে সমস্যা হয়। তাই এসব রোগ বালাই সম্পর্কে সচেতন থাকা একান্ত আবশ্যক। এই সকল রোগের মধ্যে একটি হচ্ছে পায়ুপথের রোগ এনাল ফিসার। এনাল ফিসার কে সক্ষেপে বলা যেতে পারে, পায়ুপথ ছিড়ে যাওয়া। মল কোষ্ঠ হলে বা অতিরিক্ত চাপ দিয়ে মলত্যাগ করতে হলে এমন কি অনেক সময় ডায়রিয়া হলেও এনাল ফিসার হতে পারে। এনাল ফিসার হলে মলত্যাগের সময় মলদ্বারে তীব্র ব্যাথা হয়। এই ব্যাথা কয়েক ঘন্টা এমন কি সারাদিন থাকতে পারে, রোগী মলত্যাগ করতে ভয় পায়, ফলে মল আরও কষা হয়, এবং চক্রকারে এই প্রকৃয়া চলতে থাকে।মলের সাথে রক্ত যায়, তবে অল্প। ক্রমান্বয়ে মলদ্বার সংকুচিত হয়ে মলত্যাগ সবসময়ের জন্য কঠিন হয়ে যায়।
এনাল ফিসারের সাথে রমজানের সম্পর্ক কি?
রমজানে আমরা সারা দিন সিয়াম সাধনার পর ইফতারের সময় খাই ভাজা ভূজি ও মাছ মাংস সম্বলিত উচ্চ ক্যালরি যুক্ত খাবার। যেহেতু সারাদিন পানাহার বন্ধ থাকে সেহেতু ইফতারের সময় উচ্চ ক্যালরি যুক্ত খাবারই কাম্য, সেহেরীর সময়ও একই ধরনের খাবারই আমাদের খেতে হয়। এতে শরীরের প্রয়োজনীয় শক্তি যোগান দেয় সত্য, কিন্তু অবধারিত ভাবে কোষ্ঠ কাঠিন্য দেখা দেয়। যখন এই শক্ত কোষ্ঠ পরিস্কার করতে হয় তখন প্রায়ই দেখা দেয় বিপত্তি। যাদের পূর্ব থেকে এনাল ফিসার আছে তাদের এনাল ফিসার এর প্রকোপ তীব্র ভাবে দেখা দেয়। যাদের মলদ্বার বংশগত ভাবে একটু সরু তাদেরও এই সময় কোষ্ঠ পরিস্কার করতে গিয়ে নতুন ভাবে এনাল ফিসার দেখা দেয় তখন শরু হয় তীব্র ব্যাথা আর রক্ত যাওয়া। এর কারনে রোগী রোজা রাখতে পারেন না। এনাল ফিসারের কারনে রমজানের নেয়ামত থেকে থেকে বঞ্চিত হওয়া অত্যান্ত দুভাগ্যজনক,
কিন্তু একটু চেষ্টা করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যাদের এনাল ফিসার বা এ জাতীয় পায়ুপথের সমস্যা আছে তারা রমজানের পূর্বেই এর চিকিৎসা করিয়ে নেওয়া একান্ত আবশ্যক, এমন কি অপারেশনের প্রয়োজন পড়লে ও এই রোগের অপারেশনে ২/১ দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে যান।আর যাদের নাই কিন্তু কোষ্ঠ কাঠিন্যের ভাব আছে তাঁরা রমজানের সময় একটু একটু শাক ও ফলমূল খেলে এই সমস্যা থেকে পরিত্রান পেতে পারেন। আর যাদের তাতেও কোষ্ঠ পরিস্কার হয় না তারা ইসুপগুলের ভূষি বা মিল্ক অব ম্যাগনেসিয়া জাতীয় ঔষধ খেতে পারেন। আর যাদের তাতেও হয় না, তারা একজন কোলোরেকটাল সার্জন এর শরনাপন্ন হয়ে সুন্দর ভাবে রমজান উদযাপন করুন।
আরও পড়ুনঃ রমজান ও কোষ্ঠ কাঠিন্য।
অধ্যপক ডা: এসএমএ এরফান
বাংলাদেশের পাইয়োনিয়ার কোলোরেকটাল সার্জন
চেম্বার:জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসষ্ট্যান্ড,ধানমন্ডি,ঢাকা
মোবাইল: ০১৬২৬৫৫৫৫১১,০১৮৬৫৫৫৫৫১১
medicalbd সাস্থের সকল খবর।

