বিজ্ঞাপনে প্রায়শই বলা হয় যে, ব্ল্যাক, গ্যারবানজো, কিডনি, পিনটো ইত্যাদি জাতের সীম কোলেস্টেরল কমায়। মসুর, মটর ইত্যাদিও এমন গুণসম্পন্ন। কিন্তু দেখা গেছে, কেবলমাত্র সয়াবিন ও সয়াফুড কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
২০১১ সালে গবেষকরা কতগুলো জরিপের ফলাফল বিশ্লেষণ করে। উঁচু কোলেস্টেরল যাদের রয়েছে এমন কিছু লোককে সয়া ব্যতীত অন্যান্য ডাল খেতে দেয়া হয়। কোন কোন লোককে দেয়া হয় স্প্যাঘেটি, গাজর, পূর্ণ দানার রুটি ও দানা জাতীয় খাবার। দেখা যায়, এগলো খাওয়ার সময় তাদের এলডিএল কোলেস্টেরল ৮ পয়েন্ট কমেছে।
বিষয়টা উল্লেখযোগ্য। গবেষক লিডিয়া বাজানো বলেন, ইতিপূর্বে কেবলমাত্র সয়াবিন নিয়ে জরিপ হয়েছে। এতে বহুধা অসম্পৃক্ত চর্বি (Poly unsaturated fat) ও দ্রবণীয় আঁশ (Soluble fiber) আছে।
গবেষক লিডিয়া বলেন, কিডনি, পিনটো ও অন্যান্য ধরনের সীম কম চর্বিযুক্ত। সীম এবং ওট দ্রবণীয় আঁশ। (Soluble Fiber) সমৃদ্ধ অর্থাৎ এই আঁশ পানিতে দ্রবণীয়। দ্রবণীয় আঁশ (Soluble Fiber) পিত্তের এসিডে আবদ্ধ হয়। ফলে এই আঁশ রক্তে পুনরায় শোষিত হয় না। এই ক্ষতি পুষিয়ে নিতে যকৃত (Liver) রক্ত থেকে অধিক কোলেস্টেরল বের করে নেয়। ফলে অধিক পিত্ত এসিড (Bile acid) তৈরি হয়। এটাই আপনার এলডিএল (LDL) কোলেস্টেরল কমায়।
দেখা গেছে প্রতিদিন অর্ধেক কাপ সীম খাওয়াই যথেষ্ট। গবেষক লিডিয়া আরো বলেন, সীমের প্রতি কারো তেমন খেয়াল নেই কিন্তু আলু সহ অন্যান্য শর্করাযুক্ত খাবারের ভালো বিকল্প হতে পারে সীম। এটি প্রোটিন পাওয়ার একটি ভালো উৎস অথচ সীম রক্তে সুপার বাড়ায় না।
শেষ কথা: এলডিএল কোলেস্টেরল (LDL Cholesterol) কমাতে মূল খাবারের পাশাপাশি সীম খান। স্যুপ, সালাদ কিংবা মূল খাবার হিসেবেও খেতে পারেন সীম।
medicalbd সাস্থের সকল খবর।

