সুদৃঢ়, স্বাস্থ্যউজ্জল এবং সুস্থ চুলের রহস্য

সুদৃঢ়, স্বাস্থ্যউজ্জল এবং সুস্থ চুলের রহস্য

আপনি কি লক্ষ করেছেন দিন দিন আপনার চুল রূক্ষ থেকে রূক্ষতর হচ্ছে? যদি আপনি যদি আপনার চুলের ভঙ্গুরতা, ছিড়ে যাওয়া অথবা শুষ্কতা অনুভব করেন, সেক্ষেত্রে এখনই সময় আপনার চুলের সঠিক চিকিৎসার মাধ্যমে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। ভাগ্যবশত, সুদৃঢ়, স্বাস্থ্যউজ্জল এবং সুস্থ চুল পেতে পারেন মাত্র ৪টি উপায়ে। নীচে তার বর্ণনা করা হলোঃ

১. ভিটামিনঃ

স্বাস্থ্যউজ্জল চুলের প্রধান রহস্য হলো ভিটামিন। পুষ্ট করুন আপনার চুলকে ন্যাচারাল ভিটামিন দ্বারা। সাধারণত ন্যাচারাল ভিটামিন চুলের ক্ষতি পূরণ করে। ন্যাচারাল ভিটামিনের মধ্যে ভিটামিন বি একটি গুরুত্বপূর্ণ উপাদান। বি ভিটামিনের কাজ হলো চুলের শক্তি যোগিয়ে চুলকে আরো মজবুত করে তোলা। ন্যাচারালি বি ভিটামিনের উৎস হলো, প্রাণীর লিভার/যকৃত, তৈলাক্ত মাছ, ডিম ইত্যাদি।

২. ম্যাসেজঃ

আপনি জানেন কি, আপনার চুলের গোড়ায় সাধারণত পুষ্টির যোগান দাতা হচ্ছে ছোট ছোট ক্যাপিলারী (Capillaries) যেটি হৃদপিন্ড- হতে অক্সিজেন এবং পুষ্টি উপাদান যোগান দেয়। অনেকের এই ক্যাপিলারীতে সমস্যার কারণে চুলপড়া, চুলের রূক্ষতা ইত্যাদি সমস্যাবলি দেখা দেয়।

নিয়মিত চুলের গোড়ায় ম্যাসেজ করলে এই সমস্যা হতে মুক্তি লাভ করা সম্ভব। ম্যাসাজের ফলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ঘটে এবং সেটি হতে অধিক পুষ্টি উপাদান নিঃসরিত হয় এবং চুলের বৃদ্ধি ঘটায়।

৩. চুলের সুরক্ষাঃ

চুলের শত্রু হলো গরম। যাদের মাথা গরম হওয়ার সমস্যা আছে, দেখা গেছে তাদের চুল পড়ার প্রবণতা অনেক। তাই গরম হতে চুলের রক্ষা করাটা অতীব প্রয়োজনীয়। সেক্ষেত্রে অতিরিক্ত গরম পানি ব্যবহার হতে বিরত থাকা, গোসলের সময় ঠাণ্ডা পানির ব্যবহার নিশ্চিত করা।

৪. মশ্চেরাইজারঃ

আমাদের ত্বকের সাথে সাথে মাথার ত্বকেরও ময়েশ্চার প্রয়োজনীয়। ময়েশ্চারাইজার মাথার স্কাল্প কে ঠাণ্ডা রাখে ফলে চুল হারাবার মাত্রা কমে যায়। ময়েশ্চারাইজার চুলের গোড়া শক্ত ও প্রাণবন্ত করে তোলে। চুলের গোড়া শক্ত করার মাধ্যমে মাথার ত্বকের খুশকি দূর করে। তাই ভালো কোনো ব্রান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করা শ্রেয়।

সর্বোপরি উপরোক্ত ৪টি বিষয় মেনে নিয়মিত চুলের যত্ন নিলে আপনার চুল আরো প্রাণবন্ত, স্বাস্থ্যউজ্জল ও সুদৃঢ় হবে আশা করি।

আরও পড়ুনঃ জেনে নিন মিষ্টি গোলাপি ঠোঁটের রহস্য !!

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*