জেনে নিন মিষ্টি গোলাপি ঠোঁটের রহস্য !!

জেনে নিন মিষ্টি গোলাপি ঠোঁটের রহস্য !!

সুন্দর গোলাপি ঠোঁট সবাই পছন্দ করেন। সৌন্দর্যের বিচারে মিষ্টি গোলাপি ঠোঁটের আকর্ষণ অনেক বেশি। কিন্তু প্রতিদিন লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁট ধীরে ধীরে কালো হতে থাকে এবং সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মিও আমাদের ঠোঁট কালো করতে ভূমিকা রাখে। এছাড়া নানান রকমের অসুখ, ধূমপান, বাজে প্রসাধনীর ব্যবহারের কারনে ঠোঁট কালো হয়। প্রাকৃতিক উপায়ে আপনার ঠোঁট গোলাপি করে তোলার উপায় জেনে নিনঃ

প্রতিদিন কাঁচা দুধ

প্রতিদিন ঠোঁটে কাঁচা দুধ লাগান। ২০ মিনিট রাখুন, তারপর ঠাণ্ডা পানি দিয়ে ঠোঁট ধুয়ে নিন। অথবা ঠাণ্ডা গোলাপ জল দিয়েও ঠোঁট ধুতে পারেন। সেটা অনেক বেশী কাজে দেবে।

মধু

প্রাকৃতিক ভাবে ঠোঁটের যত্ন নিতে সবচেয়ে ভালো উপাদান হল মধু। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য মধু নিয়ে আপনার ঠোঁটে ম্যাসেজ করুন। প্রতিদিনের ব্যবহারে মধু আপনার ঠোঁটকে নরম রাখবে ও উজ্জ্বল করে তুলবে।

হলুদের গুঁড়ো ও ঠাণ্ডা দুধ

হলুদের গুঁড়ো ও ঠাণ্ডা দুধ একসাথে মিলিয়ে আপনার ঠোঁটে ৫ মিনিট ম্যাসেজ করুন। এইভাবে প্রতিদিন ব্যবহারের ফলে আপনার প্রাকৃতিক ভাবে গোলাপি হয়ে উঠবে।

আলমণ্ড অয়েল ও লেবুর রস

এক চামচ আলমণ্ড অয়েলর সাথে সামান্য লেবুর রস মিশিয়ে  ঠোঁটে ম্যাসেজ করুন। তারপর ৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ঠোঁট নরম ও পরিষ্কার হবে।

লেবুর রস ও চিনি

লেবুর রসের সাথে খুব সামান্য পরিমানে চিনি মিশিয়ে  ঠোঁটে ধীরে ধীরে ম্যাসেজ করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে ঠোঁটের মরা কোষ পরিষ্কার করতে সহায়তা করবে, ঠোঁট নরম রাখবে ও গোলাপি হবে । কিন্তু যেহেতু আপনি ঠোঁটে লেবুর রসের ব্যবহার করবেন তাই ঠোঁট ধুয়ে ফেলার পর শুকিয়ে গেলে ময়েশ্চারাইজার যুক্ত লিপবাম লাগিয়ে নিন।

ভেসলিন 

প্রতিদিন রাতে শোবার আগে ভাল করে ভেসলিন মেখে ঘুমান, নিয়মিত বাবহারে আপনার ঠোঁট নরম, গোলাপি ও আকর্ষণীও হবে।

আরও পড়ুনঃ ক্যাস্টর অয়েল ব্যবহারের সঠিক নিয়ম কি?

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*