জ্বরায়ু মুখের ক্যান্সার একটি প্রতিরোধ যোগ্য ব্যাধি।(পর্ব- ২)

জ্বরায়ু মুখের ক্যান্সার টিকা

জরায়ু মুখের ক্যান্সারের টিকা

নাম : জরায়ু মুখের ক্যান্সারের মূলকারণ (HPV 99.99%) ভাইরাস, জরায়ু মুখের ক্যান্সারের টিকা বলতে (HPV- DNA) ভাইরাসকে বোঝায়।
বাংলাদেশে ২ প্রকারের টিকা পাওয়া যায়-
1. CERVARIX- HPV– ১৬,১৮
2. GARDASIL- HPV– ৬,১১,১৬,১৮

কারা নিবে ?

১. যেসব মহিলারা জরায়ু মুখের ক্যান্সারের ঝুকিতে আছেন (পূর্ব সিরিজে বর্ণিত) তবে এটা যেহেতু একটি প্রতিরক্ষামূরক ব্যবস্থা তাই অন্যান্য টিকার মতো সকল মেয়েদেরকেই সম্ভবপর হলে টিকা নেওয়া ভালো।
২. যেকোন বয়সের মেয়েদের বিয়ের বয়স ৩০ বা তদূর্ধ্ব।
৩. ৯-১৪ বছর পর্যন্ত মহিলাদের মেয়েরা যাদের এখনো যৌনমিলন হয় নি।
৪. ৩০ বছর পর্যন্ত মিহলাদের দেয়া যাবে । যাদের (HPV- DNA) টেষ্ট এর রিপোর্ট নেগেটিভ এসেছে।

 

টিকা কিভাবে কাজ করে ?

টিকা নেবার পর (HPV- DNA) এন্টিজেন বিক্রিয়া করে জীবানু ধ্বংসকারী এন্টিবডি তৈরী করে যা রক্তের মাধ্যমে চালিত হয়ে শরীরে প্রবাহিত হয় এবং জরায়ু মুখে স্থানয়ি ভাবে কাজ করে। এতে শরীর (HPV) জীবানু দ্বারা আক্রান্ত হবার পূর্বেই টিকার এন্টিবডি জীবানুকে ধ্বংস করে দেহকে বিপদমুক্ত রাখে।

কার্যকারিতা : ৯৯.৯৯ ভাগে কার্যকরী।
ডোজ : ৩টি (০,৬,১২) মাস অন্তর ।

নতুন বিষয় :

» সাম্প্রতিক গবেষনায় দেখা দিয়েছে যদি অল্পবয়সে অর্থ্যাৎ ৯-১৪ বছর বয়সী মেয়েদের দেয়া যায় তবে ৩টি ডোজের পরিবর্তে ২টি  ডোজেই যথেষ্ট।
» ছেলেদের ক্ষেত্রে একই টিকা গলার ক্যান্সার, পেনাইল ক্যান্সার, মলাশায় ক্যান্সারে প্রতিরোধ করে।

মূল্যমান: ১৮০০-২০০০ টাকা (প্রতিডোজ)

কোথায় পাওয়া যাবে : ক্যান্সারে বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারে পাওয়া যেতে পারে। যেমনঃ ডিপিআরসি হসপিটাল লিমিটেড।

জেনে রাখা ভালো :

»হিউমেন প্যাপিলোমা ভাইারাস একটি সাধারণ সংক্রমন যা ৮০ ভাগ ক্ষেত্রে স্বাভাবিক উপায়ে হয়ে থাকে এবং বেশিরভাগ সংক্রমন শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা দ্বারা প্রতিরোধ করা যায়। তবে যদি (HPV) ১৬ অথবা ১৮ দিয়ে সংক্রমন হয় তবে তা প্রতিরোধ না হয়ে ক্যান্সারে রোগ সৃষ্টি করে।
»তাই টিকা দেবার পূর্বে; টিকা পূর্ববর্তী কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেয়া ভালো।
»অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে পূর্ন সিডিউলমতো টিকা নিতে হবে।

আরও পড়ুনঃ জ্বরায়ু মুখের ক্যান্সার একটি প্রতিরোধ যোগ্য ব্যাধি।(পর্ব- ১)

ডাঃ উমা নাগ

এম.বি.বি.এস বি.সি.এস(স্বাস্থ্য), এম.সি.পি.এস(গাইনী এন্ড অবস)
ডি.জি.ও(গাইনী এন্ড অবস), এফ.সি.পি.এস(গাইনী এন্ড অবস)
সুপার স্পেশালিস্ট, রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফাটিলিটি(Enrolled)

যোগাযোগঃ-ডিপিআরসি হাসপাতাল( ২৯ প্রবাল হাউজিং,রিং-রোড,শ্যামলী,ঢাকা-১২০৭)
সিরিয়ালের জন্য ফোনঃ-  +8801997702001; +8801997702002
www.dprcbd.com
www.medicalbd.info

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*