‘ব্রেকিং এ ব্যাড নিউজ’ অর্থাৎ কোনো দুঃসংবাদ আপনি কি করে প্রিয়জনকে দেবেন ?

ব্রেকিং এ ব্যাড নিউজ

‘ব্রেকিং এ ব্যাড নিউজ’ অর্থাৎ কোনো দুঃসংবাদ আপনি কি করে প্রিয়জনকে দেবেন ?

 

হেডলাইনটা পড়ে চমকে গেলেন নাকি? তবে যাই বলুন দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রতিদিন প্রতিটা মুহুর্তে হয়ত আপনাকে, আমাকে এমনকি সবাইকে এ পরিস্থিতিতে পড়তে হতে পারে। আশ্চর্য হচ্ছেন তো? ঠিক আছে, একটু ভেঙ্গে ব্যাখ্যা করি। ‘ব্রেকিং এ ব্যাড নিউজ’ অর্থাৎ কোনো দুঃসংবাদ আপনি কি করে প্রিয়জনকে দেবেন। ভাবতে পারেন এ আর এমনকি। কিন্তু মনে রাখবেন আপনার বলার হেরফেরের কারণে ওই প্রিয়জনকে সারাজীবন মানসিক অসুস্থতা ও অসহ্য যন্ত্রণাময় জীবন কাটাত হতে পারে।

 

 

বিশেষ করে প্রিয় মানুষের আকস্মিক মৃত্যু সংবাদ-এর ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করা মানবিক দায়িত্ব।
মানসিক রোগী হলে তো বটেই। আর ডাক্তারের জন্য দুরোরোগ্য ঘাতক ব্যাধিগ্রস্ত মৃত্যুপথযাত্রী রোগীকে রোগের কথা বলার ক্ষেত্রে অবশ্যই খুবই সতর্ক, পরিকল্পনা মাফিক অগ্রসর হওয়া উচিত।

 

 

আসুন প্রথমে আসা যাক কি করে মৃত্যুসংবাদ দেবেন। সে বিষয়ে কারও মৃত্যুর সাথে সাথে তার পরিবার, পরিজন, নিকট আত্মীয়-স্বজনকে মানসিকভাবে যথাযথ সাপোর্ট দেয়া গেলে তাতে অদূর ববিষ্যতের শুধু ওই শোক/ক্ষতি থেকে উদ্ধারই হয় না বরং অনেক জটিলতা কমে আসে।
পরিসংখ্যানে দেখা গেছে যারা অতি সম্প্রতি প্রিয়জনকে হারিয়েছেন তাদের শারীরিক ও মানসিক বৈকল্যই শুধু না ক্ষেত্রে বিশেষে মৃত্যুর হার খুব বেশি। সাধারণ মানুষ তাই শোকার্ত স্বজনদের এড়িয়ে চলতে ভালোবাসে, কারণ এতে মানুষ অসহায়, বিপন্ন ও বিব্রতবোধ করে, আর মানুষ মাত্রই কখনও চায় না এ ধরনের শোক সংবাদে ব্যাহত হতে পারে তার অবরুদ্ধ বাধভাঙ্গা আবেগ অন্যের কাছে প্রকাশ পেয়ে যায় এই ভয়ে।

আকস্মিক মৃত্যু সংবাদে একজন শোকাহত মানুষের মনোজগতকে কি কি স্বাভাবিক ধাপ অতিক্রম করতে হয়।

 

 

 আরও পড়ুন : মনোযৌন সমস্যা কি?

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*