পায়ের কাফ মাসল বা মাংসপেশির স্ট্রেচিংঃ
দেয়ালের কোণে গিয়ে এক পা সামনে এক পা পেছন দিয়ে দাঁড়ান। পেছনের হাটু সোজা রেখে সামনে ঝুঁকে দুহাত দিয়ে সামনের দুইপাশের দেয়ালের ধাক্কা দিন। এতে পায়ের কাফ মাসলে টান পড়বে।
কোয়াড্রিসেপস বা উরুর সামনের মাংসপেশির স্ট্রেচিংঃ
সোজা হয়ে দাড়িয়ে যেকোনা এক হাঁটু ভাঁজ করে ওই পায়ের গোড়ালি নিতম্বের সঙ্গে লাগাতে চেষ্টা করুন। এতে উরুর সামনের মাংসপেশিতে টান পড়বে।
হ্যামস্ট্রিং বা উরুর পেছনের মাংসপেশি স্ট্রেচিংঃ
টুল বা বেঞ্চের ওপর এক পা সোজা করে রেখে পায়ের পাতা এক হাত দিয়ে নিজের দিকে টানতে হবে। এতে উরুর পেছনের মাংস পেশিতে টান লাগবে।
নিতম্ব বা হিপের সামনের মাংসপেশির ষ্ট্রেচিংঃ
ডান হাঁটু ভাঁজ করে বসে বাম পায়ের পাতা সোজাভাবে ফ্লোরে রাখুন। এরপর সানে ঝুঁকুন। একইভাবে অন্য পায়ের জন্য করুন । এতে নিতম্বের সামনের মাংসপেশি টান হবে।
ইলিওটিবিয়াল ব্যান্ড স্ট্রেচিং:
এক পায়ের সামনে অন্য পা ক্রস করে চাপ দিন। এতে ইলিওটিবিয়াল ব্যান্ডে টান পড়বে।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।






