নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

মো. রেজাউল করিম রাজু, নাঙ্গলকোট (কুমিল্লা):

“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গতকাল মঙ্গলবার বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি হাসপাতাল থেকে শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়।

উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা: দেব দাস দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহ আলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহাঙ্গীর আলম, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম ও স্যানেটারী ইন্সপেক্টর মো: ওবায়েদ প্রমূখ।
আগামী ২৫ মার্চ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিশেষ স্বাস্থ্য সেবা পালন করা হবে।

আরও পড়ুনঃ আদিতমারী হাসপাতালে পথ্য সরবরাহ অনিয়ম।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*