থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর পরিবারে সেলাই মেশিন প্রদান

থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর পরিবারে সেলাই মেশিন প্রদান

মেডিকেলবিডি ডেস্ক: আর্ত- মানবতার কল্যাণে এক দল মেধাবী ডাক্তার ও চায়নাতে মেডিক্যালে অধ্যয়ণরত তরুণ-তরুণীর সমন্বয়ে গড়ে ওঠেছে “চায়নিজ মেডিক্যাল অ্যালুমনাই অব বাংলাদেশ”অ্যাসোসিয়েশনটি। যার প্রধান লক্ষ্য হলো গণচীন হতে পাশ করা ডাক্তারগণের জন্য একটি প্লাটফর্ম তৈরি করা, দরিদ্র ও মেধাবী শিক্ষীদের জন্য বৃত্তি প্রদান, মানব সেবার ব্রত নিয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ যেমন- ফ্রী মেডিক্যাল ক্যাম্প, রক্ত দান কর্মসূচী ও চক্ষুশিবির ইত্যাদি। বয়ঃবৃদ্ধিদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নারী ও শিশুদের সুচিকিৎসার জন্য একাগ্রচিত্তে কাজ করা ও গরিব-দুঃখীদের দুঃখ দুর্দশা দূর করা ইত্যাদি।

 

তারই ধারাবাহিকতায় আজ সোমবার ৯ এপ্রিল ২০১৮ ইং বিকাল ৩ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুরস্থ শিয়ামসজিদ এর পাশে অবস্থিত সিংঙ্গার শোরুম হতে ব্যান্ড নিউ একটি সেলাই মেশিন ক্রয় করে একজন দুঃস্থ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত মেয়ের (মোছা: জেমি) চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যাতে তার পরিবার বহন করতে পারে তার জন্য তার মায়ের হাতে মেশিনটি ‘বিডিটুডেস’ ও ‘মেডিক্যাল বিডি’এর সহঃকারী সম্পাদক এবং “চায়নিজ মেডিক্যাল অ্যালুমনাই অব বাংলাদেশ”এর জেনারেল সেক্রেটারী ডা: মোঃ রহমত উল্লাহ (শুভ) নিজ হাতে তুলে দেন শিশুটির মায়ের হাতে। প্রদানকালে উপস্থিত ছিলেন উক্ত অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. শারমিন ইসলাম এবং অন্যান্য কর্মকর্তাগণ। এর মাধ্যমে শিশুটির সুচিকিৎসা ও উজ্জ্বল ভবিষ্যত সুরক্ষা করাই ছিল উক্ত অ্যাসোসিয়েশনটির মূল্য লক্ষ্য।

আরও পড়ুনঃ অনভিজ্ঞ নার্সের ভুল ইনজেকশনে কাঞ্চননগর স্কুলের মেধাবী ছাত্রের অকাল মৃত্যু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*