মাংসপেশির ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপির আধুনিকতম চিকিৎসা পদ্ধতির নাম।
ড্রাইনিডেলিং কী
ড্রাইনিডেলিং হচ্ছে একটি আধুনকি চিকিৎসা পদ্ধতি, যেখানে পাতলা ফিলিফর্ম নিডেল স্কিনের মধ্যে প্রবেশ করানো হয়, যা মাংসপেশি ও ফাসার টিগার পয়েন্টে স্টিমুলেট (উত্তেজিত) এবং নিউরোমাসকুলো স্কেলেটালের ব্যথা কমাতে ও মুভমেন্ট স্বাভাবিক করতে সহায়তা করে।
ট্রিগারপয়েন্ট কী
বড় স্কেলেটাল মাংসপেশির মধ্যে আমরা মাঝে মধ্যে টটব্যান্ড খুঁজে পাই। এই টটব্যান্ডকে ট্রিগারপয়েন্ট বলা হয়। সাধারণত টটব্যান্ড প্রেসার (চাপ) দিলে আমরা ব্যথা অনুভব করি এবং সেখান থেকে ব্যথা ছড়ায়।দ
কাজ/ব্যবহার
ব্যথা নিয়ন্ত্রণ করা-মাংপেশি টেনশন ( পেশিটান) কমাবে ও মাংসপেশির নরমাল মুভমেন্ট ফিরে আসবে।
কোন কোন সমস্যায় ড্রাইনিলেডিং ব্যবহার করা যাবে
সামুয়ক বা দীর্ঘস্থায়ী মাংসপেশি ব্যথা, অতিরিক্ত ব্যবহারের জন্য মাংসপেশির ব্যথা, অপরেশন-পরবর্তী মাংস পেশীর ব্যথা, টেনিস এলবো, কারপালটানেল সিনড্রম, সায়েটিকার ব্যথা, মাংসপেশি ও ফাসার ব্যথা, মাথাব্যথা, কোমর ব্যথা, মাংসপেশি শক্ত হওয়ার কারণে ব্যথা।
উদ্দেশ্য
ট্রিগারপয়েন্ট বা টটব্যান্ড নিষ্ক্রিয় করা ও ব্যথা কমানো।
কার্যপদ্ধতি
যত্ন সহকারে প্রয়োজন ও ধরন অনুযায়ী নিডেল নির্বাচন করতে হবে। নির্বাচিত নিডেলটি স্কিনের ভেতর দিয়ে নির্দিষ্ট ট্রিগারপয়েন্টে প্রবেশ করাতে হবে। নিডেল নির্বাচন নির্ভর করবে মাংসপেশির গভীরতার ওপর। স্কিনের নির্ধিষ্ট জায়গাটি হ্যাক্সিসল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যখন নিডেল মাংসপেশির গভীরে পৌছাবে তখন মাংসপেশি মাঝে মাঝে টুইস্ট করবজত্ন
থেরাপিউটিক প্রভাব
জ্বালাপোড়া ও স্নায়ুতন্ত্রে ব্যাথা কমানো, ব্যথার স্থানে রক্ত সরবরাহ বাড়িয়ে ব্যথা কমাবে। ড্রাইনিডেল ব্যথানাশক ওষুধের মতো কাজ করে। ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপির জন্য এটি একটি শক্তিশালী ও অন্যতম পদ্ধতি। এটি স্বল্পখরচে দ্রুত কার্যকর পদ্ধতি ব্যথা নিরাময়ের জন্য। ড্রাইনিডেল চিকিৎসার জন্য একজন দক্ষ ফিজিক্যাল থেরাপিস্ট বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে।
medicalbd সাস্থের সকল খবর।

