
চাকুরি রাজস্ব করণের দাবিতে কর্মবিরতি
আব্দুল্লাহ আল মামুন,ঝিনাইদহ॥ ঝিনাইদহে চাকুরি রাজস্ব করণের দাবিতে কর্মবিরতি পালন করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের সামনে সিএইচসিপিরা। কর্মসূচিতে জেলার ৬ টি উপজেলার ১’শ ৭১ টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, চার বছর চাকরি করেও আমরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছি। ইতোমধ্যে প্রকল্পে মেয়াদ শেষ হয়ে গেছে। বেশিরভাগ সিএইচসিপি’র সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে।
২০১৫ সালের ২৩ অক্টোবর সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রী চাকরি জাতীয়করণের আশ্বাস দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন। তারা আরও বলেন, সিএইচসিপি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর বর্তমানে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার প্রকল্পের আওতায় আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। আমাদের অনেক কর্মী মানবেতর জীবন যাপন করছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে আমরা এ ধরনের আন্দোলন কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। যদি দ্রুত এই দাবী মেনে নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
medicalbd সাস্থের সকল খবর।
