কিডনি ডায়ালাইসিস ও ফিস্টুলা

কিডনি ডায়ালাইসিস ও ফিস্টুলা

আমাদের দেশে প্রচুর লোক কিডনি রোগে ভুগছেন। দীর্ঘস্থায়ী কিডনি ফেইলিউর রোগের শেষ পর্যায়ে এসে অনেকের কিডনি ডায়লাইসিসের প্রয়োজন পড়ে। কিডনি প্রতিস্থাপনের আগে রোগীকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হলো ডায়লাইসিস। ধমনি বা শিরাপথে প্রবাহিত রক্তকে দেহের বাইরে এনে কৃত্রিম উপায়ে বর্জ্য পদার্থ মুক্তকরণের নামই ডায়ালাইসিস। ডায়ালাইসিস করার পূর্বশর্ত হলো ফিস্টুলা।

ফিস্টুলা কী

কোনো কারণে শিরা ও ধমনির মধ্যে সংযোগ স্থাপিত হলে তাকেই ফিস্টুলা বলে। কিডনি রোগীদের ডায়ালাইসিসের সুবিধার্থে কৃত্রিম উপায়ে অর্থাৎ ব্যথামুক্ত উপায়ে খুবই সূক্ষ একটি অপারেশনে মাধ্যমে এ ধরনের ফিস্টুলা করা হয়। মূলত হাতের কব্জি ও বাহুতে, এ ছাড়া পায়েও ফিস্টুলা করা যায়।

ফিস্টুলা কিভাবে করা হয় ?

ফিস্টুলা খুবই সূক্ষ্ম একটি অপারেশন। তবে আশার কথা হলো, রোগীকে পুরোপুরি অবশ না করে শুধু স্থানীয়ভাবে অবশ করে, ব্যথামুক্ত উপায়ে চামড়ার ঠিক নিচেই ধমনি ও শিরার মধ্যে সংযোগ ঘটানো হয়। অপারেশন করতে কিছুটা সময় লাগলেও রোগীর কোনো কষ্ট হয় না। রোগী ইচ্ছা করলে অপারেশন করা ফাঁকে ফাঁকে সার্জিক্যাল টিমের সাথে কথা বলতে বলতে অপারেশন শেষ করতে পারেন।

ফিস্টুলার সুবিধা

  •  ডায়ালাইসিসে জন্য পর্যাপ্ত রক্ত সংগ্রহ করা যায়।
  •  ডায়ালাইসিসে করার সময় খুব সহজে রক্ত সংগ্রহের জন্য ফুটো করা সম্ভব হয়।
  •  বাহির থেকে ধমনি বা শিরা সহজে চেনা যায়।
  •  ডায়ালাইসিস করার সময় রোগীর ব্যথা কম হয়।

ফিস্টুলার জটিলতা

  •  সবচেয়ে কমন জটিলতা হলো ফিস্টুলা বন্ধ হয়ে যেতে পারে।
  •  ফিস্টুলা সরু হয়ে যেতে পারে ।
  •  নির্দিষ্ট একটি জায়াগায় প্রসারিত বা অ্যানিউরিজম হতে পারে।

জটিলতার চিকিৎসা

ফিস্টুলা সরু হয়ে গেলে কাটাছেড়া না করে বেলুনের মাধ্যমে প্রসারিত করা যায়। সঙ্গে সঙ্গে এই ফিস্টুলা ডায়ালাইসিসের জন্য ব্যবহার করা যায়।
ফিস্টুলা স্মপর্কে কিছু তথ্যঃ

  •  অপারেশন সম্পূর্ণ ব্যথামুক্ত
  •  কৃত্রিম রক্তনালী ব্যবহার করেও ফিস্টুলা করা যায়
  •  দক্ষ হাতে করা হলে এবং জটিলতা না হলে সারা জীবন ফিস্টুলা বজায় থাকে

সতর্কতা

  •  ফিস্টুলা করা হাতে ব্লাডপ্রেসার মাপা যায় না
  •  ঐ স্থানে হাতে স্যালাইন দেয়া বা নেয়া যাবে না
  •  ফিস্টুলা করা হাত মাথার নিচে দিয়ে শোয়া যাবে না
  •  ডায়রিয়া হলে সাথে সাথে চিকিৎসা নিতে হবে ফিস্টুলা সহজ কিন্তু খুবই সূক্ষ একটি অপারেশন। তবে দক্ষ হাতে ও যত্নের সাথে এটি করা না হলে রোগীকে বারবার ফিস্টুলা করার প্রয়েঅজন পড়তে পারে। যার ফলে রোগীর কষ্ট ও ব্যয় অনেকাংশে বেড়ে যায়।

আরও পড়ুনঃ অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্রন্থি আমদের বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*