ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের (আইআইএইচএস) প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময়।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের (আইআইএইচএস) প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময়।

 

ডেস্ক রিপোর্টঃ

আজ ৬ ই নভেম্বর ২০২৩ ইং, ২১ কার্তিক ১৪৩০, রোজ সোমবার, সকাল ১০ঃ৩০ ঘটিকায় চিকিৎসা শিক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস(আইআইএইচএস) মিরপুর ঢাকা এর প্রতিনিধি দল অত্যন্ত সৌহার্দ্য পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। উক্ত সাক্ষাতকালে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান চেয়ারম্যান, গভর্নিং বডি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস, ঢাকা। অধ্যাপক ড. মোঃ নিজামুল হক ভুঁইয়া, অধ্যাপক ,পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডাঃ সরকার মোঃ নোমান, অধ্যাপক-মেডিকেল সাইন্স, ডিন স্কুল অব সাইন্স এন্ড টেকনোলজি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,গাজিপুর। ডাঃ এস.এ.এম আশিক-উর-রহমান, প্রোগ্রাম ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস। ডাঃ মোঃ সফিউল্যাহ প্রধান, সদস্য-বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ কমিটি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস ও ভাইস প্রেসিডেন্ট-বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি (বিপিএস) ও ডাঃ মোসলেম পাটওয়ারী, সহকারী অধ্যাপক-ফিজিওথেরাপি বিভাগ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*