ময়মনসিংহ মেডিকেলে শিশু চুরি,পিতার অভিযোগ ছেলে হয়েছে মেয়ে নিব কেন। 

ময়মনসিংহ মেডিকেলে শিশু চুরি

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপতালে ছেলে  নবজাতক বদল করে মেয়ে শিশু দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শহরের বাদেকল্পা গ্রামের বাসিন্দা নবজাতকের পিতা মনু মিয়ার অভিযোগ করে বলেন, ‘গত ১০ ডিসেম্বর দুপুর ১টার দিকে তার গর্ভবতী স্ত্রী পাপিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালের প্রসুতি বিভাগে ভর্তি করেন। পরে ওই দিন বিকেল ৫টার সময় ছেলে সন্তান জন্ম নেয় অপরেশন থিয়েটারে। কিন্তু নবজাতকটি একটু অসুস্থ হওয়ায় তাকে শিশু বিভাগের ২৫নং ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে ৮ দিন চিকিৎসা শেষে সোমবার দুপুরে ছুটির সময় তাদেরকে মেয়ে নবজাতক সরবরাহ করা হয়।
এসময় কন্যা সন্তান দেখেই তোলপাড় শুরু হয়। খবর পেয়ে শিশু ওয়ার্ডে আসেন বিভাগীয় প্রধান ও ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হোসেন ও হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ। এসময় তারা তাদেরকে সান্ত্বনা দিয়ে( ১৮ ডিসেম্বর সোমবার)  রাত ১০টা পর্যন্ত সময় নেন।এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার রাত  ১০টা পেরিয়ে গভীর রাত হলেও (রিপোর্ট লেখা পর্যন্ত)  নবজাতকের পরিবারকে ছেলে সন্তান বুঝিয়ে দিতে পারেনি। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বলেন, ‘কিছুটা সমস্যা হয়েছে আমরা দেখছি।’ তবে অধ্যক্ষ একই রকম কথা বলেছেন নবজাতকের বাবা মনু মিয়ার কাছেও।

অন্যদিকে মনু মিয়া অভিযোগ করে বলেন, ‘সোমবার দুপুর থেকে না খেয়ে আছি। ছেলে হয়েছে মেয়ে নেব কেন? ছেলে না দিলে জীবন দিব, হাসপাতাল ছাড়বনা। তারা (কর্তৃপক্ষ) বলছে দেখতাছি। প্রয়োজনে মামলা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*