# খাবারের উৎস:
পালং শাক, কলা, কাঠবাদাম, বাদামি চাল, চিনাবাদাম, ডাল, টকদই, চিয়াসীড, শিমের বীজ, সবুজ শাক, দুধ, দুগ্ধ জাতীয় খাবার, মিষ্টি কুমড়ার বীজ, পেঁপে, ব্ল্যাকবেরী, আলু, মটরশুঁটি, ডার্ক চকোলেট, এভোক্যাডো, সূর্যমুখীর বীজ।
# ম্যাগনেসিয়াম এর কাজ:
১. মাংস পেশী ও নার্ভের কাজ নিয়ন্ত্রণ করে।
২. ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে।
৩. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
৪. প্রোটিন, হাড় ও ডিএনএ তৈরিতে সাহায্য করে।
৫. প্রোটিন সিনথেসিসে সাহায্য করে।
৬. হাড় শক্ত করতে সাহায্য করে।
৭. হৃদ স্পন্দন নিয়মিত রাখতে সাহায্য করে।
৮. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রনে সাহায্য করে ।
ম্যাগনেসিয়াম এর ধরন ও তাদের কাজ
১.ম্যাগনেসিয়াম সাইট্রেট: খাবার হজমে সাহায্য করে
২.ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট:ভালো ঘুম হওয়াতে সহায়তা করে।
৩.ম্যাগনেসিয়াম খ্রিওনেট: জ্ঞান সমৃদ্ধ করে।
৪. ম্যাগনেসিয়াম ম্যালেট: এর অভাবে মাংসপেশির ব্যথা হয়।
৫. ম্যাগনেসিয়াম টাওরেট:হৃদপিন্ডের স্বাস্থ্য ভালো রাখে।
৬.ম্যাগনেসিয়াম ক্লোরাইড:মাংসপেশি রিলাক্স করে
৭.ম্যাগনেসিয়াম সালফেট:এর ঘাটতি হলে মাংসপেশিতে ব্যথা হয়।
৮.ম্যাগনেসিয়াম অক্সাইড: কোষ্ট্যকাঠিন্য দূর করে।
#প্রতিদিন কতটুকু ম্যাগনেসিয়াম কাদের এবং কি পরিমানে দরকার?
বয়স পরিমান
১. ৬ মাস বয়স পর্যন্ত…….. ৩০ মিলিগ্রাম/ডে
২.৭-১২ মাস……………….. ৭৫ মিলিগ্রাম/ডে
৩.১-৩ বছর………………… ৮০ মিলিগ্রাম/ডে
৪.৪-৮ বছর…………………. ১৩০ মিলিগ্রাম/ডে
৫.৯-১৩ বছর………………. ২৪০ মিলিগ্রাম/ডে
৬.১৪-১৮ বছর(ছেলে)…….. ৪১০ মিলিগ্রাম/ডে
৭. ১৪-১৮ বছর (মেয়ে)…….. ৩৬০ মিলিগ্রাম/ডে
৮. প্রাপ্তবয়স্ক পুরুষ………… ৪০০-৪২০ মিলিগ্রাম/ডে
৯.প্রাপ্তবয়স্ক মহিলা………… ৩১০-৩২০ মিলিগ্রাম/ডে
১০.গর্ভবতী মহিলা(অল্প বয়সী).. ৪০০ মিলিগ্রাম/ডে
১১. গর্ভবতী মহিলা(বয়স্ক)…….. ৩৫০-৩৬০ মিলিগ্রাম/ডে
১২.ল্যাকটেটিং মাদার(অল্প বয়সী)…৩৬০ মিলিগ্রাম/ডে
১৩.ল্যাক্টেটিং মাদার(বয়স্ক)……. ৩১০-৩২০ মিলিগ্রাম/ডে
# ম্যাগনেসিয়াম এর উপকারিতা:
১.হাড়ের স্বাস্থ্য বজায় রাখে।
২.হাড় ক্ষয় রোধ করে।
৩.পেশীর কার্যকারিতা বৃদ্ধি করে
৪.স্ট্রেস কমায়।
৫. হার্টের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত হয়।
৬.দুশ্চিন্তা ও হতাশা কমাতে সাহায্য করে।
৭. শক্তি উৎপাদন করে।
৮.ডিএনএ সংশ্লেষণ করে।
৯.ঘুম ভালো হয়।
১০.রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে।
১১.মাথাব্যথা কমাতে সাহায্য করে।
১২.উচ্চরক্তচাপ কমাতে সাহায্য করে।
১৩.ভিটামিন-ডি তৈরিতে সাহায্য করে।
১৪. শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে ফুসফুসের মাংসপেশিকে সাহায্য করে।
# ম্যাগনেসিয়াম বেশি খেলে কি অপকারিতা হতে পারে:
১. পাতলা পায়খানা
২. শ্বাসকষ্ট
৩.ফুস্কুড়ি
৪.চুলকানি
৫.মাথাঘোরানো
৬.এলার্জি জনিত সমস্যা
ডাঃ মোঃ সফিউল্যাহ প্রধান
পেইন,প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ।
সহযোগী অধ্যাপক (আইআইএইচএস) ও কনসালটেন্ট (ডিপিআরসি)
১২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা। ফোনঃ09666774411
medicalbd সাস্থের সকল খবর।
