বাত রোগ ও এর প্রকারভেদ

বাত রোগ ও এর প্রকারভেদ

বাতের ব্যথা এখন সব বয়সের মানুষেরই কমন রোগ। এ রোগের প্রকোপে প্রায় সবাইকে ভুগতে হচ্ছে। ডাক্তারি পরিভাষায় বিভিন্ন জায়গায় ব্যথার বিভিন্ন নামকরণ আছে। নীচে তা উল্লেখ করা হলঃ

* ঘাড়ে ব্যথা- সারভাইক্যাল স্পন্ডিলোসিস।

* কোমরে বাত- লাম্বার স্পন্ডিলোসিস।

* গোড়ালিতে বাত- ক্যালকেরিয়াল স্পার।

* পায়ের তলায় বাত- প্ল্যানটার ফ্যাসাইটিস -ফ্ল্যাট ফুট (পাতা পা) এবং পেস কেভাস ফুট (খড়ম পা)।

* গোড়ালির পিছনে ও পায়ের অংশে বাত- বারসাইটিস।

* পায়ের বুড়ো আঙুলে বাত (গাঁট গাঁটে বাত)- গেঁটে বাত বা গাউট (রিউম্যাটিজম)।

* হাত ও পায়ের আঙুলের ফোলা ও বিকৃতজনিত বাত  মেয়েদের বেশি হয়- রিউম্যাটয়েড আর্থ্রাইটিস।

* মেরুদন্ডের সঠিক বক্রতার অভাবজনিত ব্যথা-লস অফ লর্ডোসিস। ইংরেজী অক্ষর “এস” এর মতো মেরুদন্ড বাঁকা হলে তাকে বলে স্কেলিওসিস এবং “সি” এর মতো বাঁকা হলে বলে কাইফোসিস।

* মেরুদন্ডের হাড়ের নীচের অংশ আউট লাইন হওয়ার ব্যথা-স্পন্ডাইলোলিসথোসিস।

* মেরুদন্ডের দুটি ভার্টিব্রার মাঝখানে কুশন সরে যাওয়ার ব্যথা-স্লিপড ডিস্ক বা প্রল্যাস্পড ভার্টিব্রাল ডিস্ক।

* কোমর থেকে পা পর্যন্ত পিছনের দিকে সায়েটিকা নার্ভের ব্যথা- সায়েটিকা বাত।

*বিভিন্ন নর্ভের ব্যথা- নিউরালজিয়া।

*হাত ও পায়ের পেশির মধ্যে ব্যথা বা পেশিবাত-মাসকুলার রিউম্যাটিজম।

*কনুইয়ের ব্যথা- টেনিস এলবো।

এছাড়া স্পাইন বা মেরুদন্ডের হাড়বৃদ্ধি তথা স্পাইনাল বাইফিডা থেকে আরম্ভ করে বহু কারনে দেহের বিভিন্ন অংশে বাতজনিত ব্যথার সৃষ্টি হতে পারে। বাহুল্যবোধ সবকটি উল্লেখ করা হল না।

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*