
টাইফয়েড জ্বর প্রতিরোধ
চিকিৎসা :
আগে ক্লোরামফেনিকেল দিয়ে চিকিৎসা করা হতো, কিন্তু এর জটিলতার কারণে এখন আর ব্যবহার করা হয় না।এমক্সিসিলিনও অনেক সময় ব্যবহার করা হয়। অনেক সময় কোট্রিম ব্যবহার করা যায়। এর একটি অংশ সালফার। সালফারের বিক্রিয়ার জন্য এই কোট্রিম ব্যবহারও কমে গেছে। এখন সাধারণত সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করা হয়। রোগীর সঙ্কটাপন্ন অবস্থায় সিপ্রোফ্লক্সাসিন রক্তনালীতে পুশ করে ব্যবহার করা যায়। অনেক সময় সালমোনেলা জীবাণু বিভিন্ন ওষুধের প্রতিরোধ গড়ে তোলে। সে রকম আশঙ্কা দেখা দিলে প্রথম দিক থেকে সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করা উচিত। জ্বরের সাথে ব্রেন বা রক্তে জটিলতা দেখা দিলে সাথে স্টেরয়েড ইনজেকশ দেয়া ভালো। যেহেতু এই জ্বরে অন্ত্র থেকে রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা থাকে, সেজন্য এসপিরিন-জাতীয় ওষুধ ব্যবহার না করাই ভালো। যদি অন্ত্রে ছিদ্র বা রক্তক্ষরনের মতো জটিলতা দেখা দেয়, তবে প্রয়োজনবোধে শল্য চিকিৎসার সাহায্য নিতে হবে। অনেক সময় এই জ্বরের রোগী ভালো হয়ে যাওয়ার পরেও জীবাণুবাহক হিসেবে কাজ করে থাকে সে ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চিকিৎসা সুফল পেতে পারে। অনেক সময় গলব্লাডার অপারেশন করে ফেলে দিতে হয়।
প্রতিরোধ ও নিয়ন্ত্রণ:
বিশ্বব্যাপী অভিজ্ঞাতায় দেখা যায়, খাওয়ার পানি সরবরাহ ও পয়ঃপ্রণালী স্বাস্থ্যকর হলে টাইফয়েড জ্বরের প্রকোপ কমে যায়। যেসব এলাকায় খাওয়ার পানি সরবরাহ স্বাস্থ্যকর নয় বা পয়ঃপ্রণালী স্বাস্ত্যসম্মত নয়, সেখানে যারা ভ্রমণ করতে চান তাদের টাইফয়েঢ ভ্যাকসিন নিয়ে ভ্রমণ করা উচিত। যদিও ভ্যাকসিন নিলে একটু ব্যথা পাওয়া যায় ও জ্বর হয়। তবুও এই ভ্যাকসিন নেয়া ভালো। এতে অন্তত তিন বছরের জন্য শরীরে প্রতিরেধ ব্যবস্থা গড়ে ওঠে। টাইফয়েডের রোগীকে অনেক দিন পর্যন্ত পর্যবেক্ষণ করতে হয়। কেননা টাইফয়েডের রোগী বহুদিন ধরে জীবাণু বহন করতে পারে এবং তা অন্যদের মাঝে ছাড়াতে পারে। এ রকম রোগীকে আরা অনেক দিন চিকিৎসা দিতে হয়। তা ছাড়া যারা এই জীবাণু বহন করে তারা যাতে খাদ্য প্রস্ততকরণ কাজে জড়িত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এমনকি এসব রোগী যাতে স্বাস্থ্যকর পায়খানা ব্যবহার করে সেদিকেও নজর রাখতে হবে।
রোগীর গতির পূর্বাভাস :
প্রাথমিক অবস্থায় উপযুক্ত চিকিৎসায় টাইফয়েড জ্বর একেবারে সেরে যায়। এর পরও টাইফয়েড জ্বর এবং এর জটিলতায় ১ শাতাংশেরও কম লোক মারা যেতে পারে।
বাকি অংশঃ-টাইফয়েড জ্বর (পর্ব – ১)
গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড
medicalbd সাস্থের সকল খবর।
