
ওথেলা নিসড্রম
ওথেলা নিসড্রম
সেক্সপিয়ারের নাটক থেকে এই ওথেলা শব্দটি গ্রহণ করা হয়েছে। সাধারণত এটা পুরুষদের বেশি হয়ে থাকে তবে মহিলাদেরও হতে পারে। রোগী তার স্ত্রীর সতীত্ব নিয়ে তীব্র সন্দেহবোধ করেন। তার মনে অটল ভ্রান্ত বিশ্বাস জন্মে যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখেন। কিন্তু তিনি বলতে পারেন না কোনো ব্যক্তির সাথে স্ত্রীর সম্পর্ক রয়েছে। যদিও তিনি সর্বদা স্ত্রীর ওপর কড়া নজর রাখেন।
রোগী তার স্ত্রীর কাপড়-চোপড়, ভ্যানিটি ব্যাগ, বিছানার চাদর প্রভৃতি পুঙ্খানুপুঙ্কভাবে পরীক্ষা করেন। কিন্তু কোনো প্রমাণ পান না। অনেক সময় রোগী তার স্ত্রীকে এ নিয়ে দৈহিক নির্যাতনও করে থাকেন। বিভিন্ন মানসিক ব্যধির সাথে এই লক্ষণ থাকে যেমন- সিজোফ্রেনিয়া, ডিলোশনাল ডিসঅর্ডারস, মূড ডিসঅর্ডার, জৈব মানসিক ব্যাধি, মাদকাসক্তি, অস্বাভাবিক ব্যক্তিত্ব, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারস ইত্যাদিতে ও সমস্যাটি থাকতে পারে। এই রোগকে অনেকে প্যাথলজিক্যাল জিলাসি (Pathological Jealousy) বলে ।
চিকিৎসা
প্রাথমিক কোনো রোগের উপস্থিতি থাকলে তার সঠিক চিকিৎসা প্রদান করতে হবে স্ত্রীকে কিছুদিনের জন্য তার কাছ থেকে দুরে রাখা দরকার। তাছাড়া রোগীর কথার জবাব না দিলে তার দুর্ব্যবহার ও রাগ আস্তে আস্তে এমনিতে কমে যাবে। স্ত্রীর উচিত হবে যখন স্বামী তাকে দোষারোপ করবে তখন সেখান থেকে সরে যাওয়া। তাহলে ক্রোধ থেমে যাবে-
আরও পড়ুন: মনোযৌন সমস্যা কি?
medicalbd সাস্থের সকল খবর।
