একবম সিনড্রম ও কুভেড সিনড্রম এর লক্ষন ও চিকিৎসা

একবম সিনড্রম

একবম সিনড্রম

একবম সিনড্রম (Ekbom syndrome)

এক্ষেত্রে রোগীর অটল ভ্রান্ত বিশ্বাস জন্মে যে তার দেহে ও বাড়ি ঘরে কীট প্রতঙ্গ ভরে গেছে। কোনোরকম যুক্তিতর্ক দ্বারা তার ভুল ভাঙানো যায় না। কীটপ্রতঙ্গ ধংস করার জন্য তিনি নানাবিধ ওষুধ ব্যবহার করে থাকেন। কিন্তু কিছুতেই তিনি সন্তুষ্টি হন না। সাধারণত এই অবস্থাটি অন্যান্য প্রাথমিক রোগের একট অন্যতম লক্ষণ হিসেবে থাকে যেমন-বিষন্নতা , ডিলোশনাল ডিসঅর্ডারস ও জৈব মনেব্যাধি।

চিকিৎসা

প্রাথমিক রোগের চিকিৎসা করতে হবে। অনেকেই দাবী করেন যে (Pimozide) নামক (৪-২০ মিলিগ্রাম প্রতিদিন) এন্টিসাইকোটিক এক্ষেত্রে ভালো কাজ করে।

কুভেড সিনড্রম

এটা পুরুষদের হয়ে থাকে। গর্ভবতী স্ত্রীর ন্যায় নানাবিধ উপসর্গ স্বামীর মাধ্যে দেখা দেয়। স্বামীর মধ্যে তার গর্ভবতী স্ত্রীর অনুকরণে ক্ষুধামান্দ্য, বমিবামিভাব বা বামি করা, তলপেটে সামান্য ব্যথা ও ভার অনুভূতি লক্ষণ প্রকাশ পেতে পারে। স্ত্রীর প্রতি অতিরিক্ত সহানুভূতির জন্য এসব লক্ষণ তার মধ্যে দেখা দিয়ে থাকে। অথবা তার গর্ভবতী স্ত্রী যেহেতু অন্যের সহানুভূতি ও আদর-যত্ন লাভ করছেন সেজন্য স্বামীর অবচেতনমনে হিংসাবোধ জন্মে। ফলে এসব লক্ষণ অন্যের আদর-যত্ন পাওয়ার জন্য তার ভেতরে দেখা দেয় বলে কোনো কোনো গবেষক মনে করেন।

আরও পড়ুন: ব্যথা মানেই বাত নয়

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*