ফিজিওথেরাপি চিকিৎসক খুঁজে দেয় ফিজিওফাইন্ডার

ফিজিওথেরাপি চিকিৎসক খুঁজে দেয় ফিজিওফাইন্ডার

অনলাইনে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সেবা ও চিকিৎসক খুঁজে নেওয়ার সেবা জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের দেশে।

সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে ও দেশব্যাপী বিশেষজ্ঞ ফিজিওথেরাপি সেন্টার খুঁজে পেতেই উন্মোচিত হয়েছে বাংলার ফিজিওদের প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপ PHYSIO-Finder !! দেশে ফিজিওথেরাপি চিকিৎসা সেবায় মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে এই মোবাইল অ্যাপটি আনছে বাংলাদেশের প্রথম ও পূর্ণা-ঙ্গ ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক পএিকা Physionews24.com ।। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ‘PHYSIO Finder’ নামে সার্চ দিয়ে ডাউন-লোড পূর্বক যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ব্যবহার করা যাচ্ছে।

অ্যাপটি ব্যবহার করে দেশব্যাপী বিশেষজ্ঞ ফিজিওথেরাপি সেন্টারের ঠিকানা পাওয়া যাবে এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সমূহের ঠিকানা ও ফ্রি জন্মগত বাঁকা পা অপারেশন সেন্টার “ওয়ার্ক ফর লাইফ ” এর ঠিকানা সমূহ। এছাড়াও ফিজিওথেরাপি বিষয়ক একটি হেল্প লাইনের সেবা পাওয়া যাবে । PHYSIO-Finder নামের অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে রোগী, ডাক্তার, ক্লিনিকসহ অন্যান্যরা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। এটি বর্তমানে শুধু ফিজিওথেরাপি সেন্টার খুঁজে পেতে সাহায্য করলেও খুব দ্রুতই তাদের দ্বিতীয় আপডেটে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সেবা সহ আরো কিছু সেবা যুক্ত করবে বলে জানিয়েছেন ফিজিওফাইন্ডার এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ শামীম আহসান।

গুগল প্লে স্টোর ডাউন-লোড লিঙ্ক : PHYSIO-Finder

আরও পড়ুনঃ গাঁটের ব্যথায় পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই উপশম।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*