পেইন প্যারালিসিস ও রিহ্যাব-ফিজিও চিকিৎসায় আস্থা।

পেইন প্যারালিসিস ও রিহ্যাব-ফিজিও চিকিৎসায় আস্থা।

 

শ্যামলীর প্রাণকেন্দ্র রিং রোডে নিজস্ব ভবনে অবস্থিত ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, যার যাত্রা শুরু হয়েছে ২০০৪ সালে। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ যন্ত্রপাতি, বিশেষজ্ঞ, নার্স, টেকনোলজিস্ট ও দীর্ঘদিনের অভিজ্ঞতায় অপারেশনবিহীন মানসম্মত পেইন প্যারালিসিস এবং রিহ্যাব-ফিজিও চিকিৎসাসেবায় তারা অনন্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে

 

ডিপিআরসি হাসপাতালে অপারেশনবিহীন হাঁটু, কোমর ব্যথা ও ঘাড় ব্যথা, মেরুদণ্ডের ব্যথার চিকিৎসা করা হয়। এ ছাড়া সব ধরনের আর্থ্রাইটিস, স্পন্ডালিসিস, অস্টিওআর্থ্রাইটিস, হাড় ও কোমর জোড়ার ক্ষয়, স্ট্রোকজনিত প্যারালিসিস ও স্ট্রোক-পরবর্তী চিকিৎসা (শরীরের এক পাশে বা উভয় পাশে প্যারালিসিস), অপারেশনের পর হাত-পা শুকিয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।

 

অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টার

‘আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত হওয়া এই হাসপাতালের মূল বৈশিষ্ট্য হচ্ছে, অত্যাধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা।

এটি বাংলাদেশের একমাত্র হাসপাতাল, যেখানে অত্যাধুনিক কাপিং থেরাপি করা হয়। এ ছাড়া রয়েছে লেজার, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ড্রাই নিডলিং, শর্টওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড, অতি লোহিত রশ্মি, রোবটিক গেট ট্রেইনার, আকুপাংচার ও বিভিন্ন ধরনের ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা প্রদানের ব্যবস্থা। পুরুষ ও নারীদের জন্য রয়েছে আলাদা আলাদা ফিজিওথেরাপিস্ট ও টেকনিশিয়ান।

 

বিভিন্ন বিভাগ

ডিপিআরসি হাসপাতালে রয়েছে পেইন ক্লিনিক, প্যারালিসিস রিহ্যাব সেন্টার, আর্থ্রাইটিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, রিহ্যাবিলিটেশন সেন্টার, বাতজ্বর ও বাতরোগ সেন্টার ইত্যাদি।

এ ছাড়া রিহ্যাব-ফিজিও, নিউরো মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, হৃদরোগ, মানসিক রোগ, জেনারেল প্র্যাকটিশনার, গাইনোকোলজি, মেডিসিন, আল্ট্রাসাউন্ড, চর্ম ও যৌন রোগ, ইএনটি, জেনারেল মেডিসিন, শিশু ও কিশোর রোগ, ডায়াবেটিস, বক্ষব্যাধি, রিজেনারেটিভ মেডিসিন ইত্যাদি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত রোগী দেখেন।

 

ডায়াগনস্টিক ইমেজিং সার্ভিস

অত্যাধুনিক অটোমেটেড মেশিনারিজের মাধ্যমে অভিজ্ঞ টেকনোলজিস্ট দ্বারা বিভিন্ন পরীক্ষার রিপোর্ট প্রদান করা হয় ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে রয়েছে হরমোন, আর্থ্রাইটিস, ইনফারটিলিটি, প্যারালিসিস পরীক্ষাসহ সব ধরনের মাইক্রোবায়োলজি পরীক্ষার সুবিধা। এ ছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশন, ডায়াবেটিস, ক্যান্সার মার্কার, টিবি/যক্ষ্মা, বাত-ব্যথাসহ সব ধরনের হেমাটোলজি, সেরোলজি, ইমোনোলজি, ক্লিনিক্যাল প্যাথলজি, হিস্টোপ্যাথলজি, সাইটোলজি এবং সব ধরনের বায়োকেমিস্ট্রি পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত সময়ের মধ্যে নির্ভুল রিপোর্ট দেওয়া হয়।

হাসপাতালের তত্ত্বাবধানে ডিজিটাল এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান প্রভৃতি পরীক্ষা নিরীক্ষারও ব্যবস্থা রয়েছে।

 

সুবিধাদি

শীতাতপ নিয়ন্ত্রিত এই হাসপাতালে ইনডোর ও আউটডোর দুই ধরনের চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে। এখানে ২০টি বেড ও ২০টি কেবিন রয়েছে। খাবারসহ বেডভাড়া ১৫০০ টাকা, সাধারণ কেবিন ভাড়া ২০০০ টাকা, ভিআইপি কেবিন ভাড়া ৩০০০-৪০০০ টাকা। রোগীদের আর্থিক সামর্থ্যের দিক মাথায় রেখে চিকিৎসা দেওয়া হয়।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় সব সময় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। রয়েছে ২৪ ঘণ্টা নিজস্ব অ্যাম্বুল্যান্স সার্ভিস, ২৪ ঘণ্টা ইনডোর ফার্মেসি, হোম হেলথ সার্ভিস, সিকিরিউটি ইত্যাদি।

 

কর্তৃপক্ষের বক্তব্য

ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডের চেয়ারম্যান ও বাত-ব্যথা, প্যারালিসিস ও রিহ্যাব-ফিজিও বিশেষজ্ঞ ডা. মো. সফিউল্যাহ্ প্রধান বলেন, ‘এখন অনেকেই বিদেশ থেকে এসে ডিপিআরসি হাসপাতালে রোগ নির্ণয় ও চিকিৎসা নিচ্ছেন। প্রায় ৯৯ শতাংশ রোগী বিনা অপারেশনে সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পাবে—আমরা এই নিশ্চয়তা দিচ্ছি। যাঁরা এখনো বিদেশে চিকিৎসার কথা ভাবছেন, তাঁদের বলব, বিদেশ যাওয়ার আগে অন্তত একবার ডিপিআরসি হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে আসুন।’

ডিপিআরসি হাসপাতাল খোলা থাকে শুক্রবার ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিনা মূল্যে রোগী দেখা হয়।

 

যোগাযোগের ঠিকানা

১২/১ রিং রোড, শ্যামলী

ঢাকা-১২০৭।

(শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের ঠিক উল্টো দিকে)

হটলাইন   : ০৯৬৬৬৭৭৪৪১১

সিরিয়ালের জন্য ফোন : ০১৯৯৭ ৭০২০০১, ০১৯৯৭ ৭০২০০২

ই-মেইল   : dprchospital@dprcbd.com

ওয়েবসাইট : www.dprcbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*