ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি!

তোজাম্মেল হোসেন মঞ্জু, নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। গতকাল রবিবার দিবাগত গভীর রাতে কে বা কারা কথিত এ চুরি সংঘটিত করে। এ চুরিতে কেবল হাসপাতালের ক্যাশিয়ারের রুম হতে ৩০/৩৫ হাজার টাকা চুরির খবর পাওয়া গেছ। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের নিচ তলার ক্যাশিয়ার ও অফিস সহকারীর দুটি রুমের তালা ও লক ভেঙ্গে রুমে প্রবেশ করে চোরের দল।

আরো পড়ুন:- টাঙ্গাইল মেডিকেল হাসপাতাল নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

তারা অফিসের ৫ টি আলমারীর লক ভেঙ্গে কাগজ পত্র তছনছ করে। তবে কোন কাগজ পত্র না নিয়ে কেবল মাত্র আলমারীতে রক্ষিত ৩০/৩৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। এলাকাবাসী ও সচেতন মহলের দাবী হাসপাতালের অনিয়ম দুর্নীতি ঢাকতে এ রহস্যজনক চুরি নাটকের অবতারানা করা হয়েছে। এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকতৃা মোকছেদ আলী জানান, মৌখিক সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে কোন এজাহার পাওয়া যায়নি।

গণসচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*