
এক সাথে তিন পুত্র সন্তানের জন্ম
রেজাউল করিম রেজা, মাদারীপুর: মাদারীপুর সদর হাসপাতারে ভর্তি হয়ে নরমাল ডেরিভারিতে একসাথে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন এক মা। মায়ের নাম রুপা বেগম (২৫), স্বামী আসাদুল গাজী। তবে উন্নত চিকিৎসার অভাবে হাসপাতালেই এক সন্তানের মৃত্যু হয়।
পরিবার ও হাসপাতাল সুত্রে জানা গেছে, দিন মজুরের কাজ করে সংসার চালায় স্বামী ও স্ত্রী দুজনেই। বাড়ীতে জায়গাজমি বলতে তেমন কিছু নেই বললেই চলে, পেটের তাগিদে খুলনা জেলা থেকে কাজ করতে আসে মাদারীপুর জেলায়। তবে দীর্ঘদিন যাবৎ সদর উপজেলার আঃ রশিদ গৌড়ার(এ আর জি) ইটবাটায় শ্রমিকের কাজ করে আসছে এরা। সন্তান পেটে নিয়েও পেটের তাগিদে অনবরত কাজ করছেন রুপা বেগম। সন্তান প্রসবের বেদনায় সদর হাসপাতারে ভর্তি হয়ে নরমাল ডেরিভারিতে একসাথে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন। তবে উন্নত চিকিৎসার অভাবে হাসপাতালেই মায়ের চোখের সামনে এক সন্তানের মৃত্যু হয়।
নবজাতক ত্রি’সন্তানের বাবা বলেন তার মালিক যদি তাদের কিছু অর্থদিয়ে সহযোগিতা করতো তাহলে আমার নবজাতক সন্তানদের উন্নত চিকিৎসা করতে পারতাম। একটির স্থালে আল্লাহ তাকে তিন পুত্র সন্তান দিয়েছেন। এজন্য আসাদুর খুব খূশি হয়েছিল। কিন্তু দরিদ্রতার দুঃচিন্তা তার চোখে মুখে।
বাঁচাতে পারবেন তো তিনি ৩ সন্তানকে? কারন হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে একসাথে ৩ সন্তান হওয়ায় এরা অপুষ্টিতে ভুগছে। এদের উন্নত চিকিৎসা দেয়ার দরকার। কিন্তু অর্থ কই ? তাই আল্লার উপর ভরসা করে সদর হাসপাতালেই ভর্তি রয়েছেন মা ও সন্তানরা। তবে তাদের চোখের সামনেই চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু হলো। এভাবেই আনন্দ ও বেদনার কথা জানালেন আসাদুর ও তার স্ত্রী।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডাঃ খাজা বদরুদ্দোজা বলেন, যথাযথ চিকিৎসা না দিতে পারায় তিনটি সন্তানের ভিতর একজনের মৃত্যু হয়েছে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রেফার করা হয়েছিল। কিন্তু তারা বলেন আমাদের কাছে কোন টাহা পয়সা নাই, আমনাদের যে চিকিৎসা আছে তা এই করেন। তাই আমরা যতটুকু সম্ভব চেষ্টা চালাচ্ছি।
medicalbd সাস্থের সকল খবর।
