
আবদুল লতিফ লায়ন, মেডিকেল বিডি প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল দশটায় থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত অনুষ্ঠিত ওই চক্ষু শিবির চলে। মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরত্তোম স্মৃতি পরিষদের উদ্যোগে পৌর শহরের দেনুয়ার মোড়স্থ স্মৃতি পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ওই চক্ষু শিবির। এতে বিনামূল্যে চোখের চিকিৎসাপত্র প্রদান, ন্যায্য মূল্যে ঔষধ ও চশমা প্রদান, মাত্র ২৮০০ টাকায় ছানী অপারেশন ও বিদেশী ল্যান্স সংযোজন, অপারেশনকৃত রোগীর বিনামূল্যে কালো চশমা প্রদান, অপারেশনকৃত রোগীর হাসপাতালে যাতায়াত ব্যবস্থা ফ্রি, নেত্রনালী ওয়াশ, চোখের প্রেসার ও চশমার পাওয়ার পরীক্ষা ফ্রি, স্বল্প মূল্যে নেত্রনালী ও মাংশবৃদ্ধি অপারেশন করা হয়।

মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরত্তোম স্মৃতি পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক নারায়ন মোদক জানান, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল জামালপুর শাখার আয়োজনে স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত চক্ষু শিবির থেকে অন্তত তিন শাতাধিক নারী-পুরুষ চোখের চিকিৎসা সেবা নেন।
medicalbd সাস্থের সকল খবর।
