আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিচ্ছে ডিপিআরসি ।

আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিচ্ছে ডিপিআরসি ।

 

সূত্র যুগান্তর

 

দেশেই অপারেশনবিহীন আন্তর্জাতিক মানের রিহেবফিজিও চিকিৎসাসেবা দিচ্ছে ডিপিআরসি নগরীর শ্যামলীর রিং রোডে ২০০৪ সালে যাত্রা শুরু করে হাসপাতাল। ডিপিআরসি একটি সর্বাধুনিক মানসম্মত হাসপাতাল। যেখানে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ যন্ত্রপাতি রয়েছে।

এখানে অপারেশনবিহীন হাঁটু, কোমর ব্যথা ঘাড় ব্যথা, মেরুদণ্ডের ব্যথায় চিকিৎসা করা হয়। সব ধরনের আর্থ্রাইটিস, স্পন্ডালাইসিস, অস্টিওআর্থ্রাইটিস, হাড় কোমর জোড়ার ক্ষয়, স্ট্রোকজনিত প্যারালাইসিস স্ট্রোক পরবর্তী চিকিৎসা (শরীরের এক পাশে বা উভয় পাশে প্যারালাইসিস), অপারেশনের পর হাত পা শুকিয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়।

কেমন চিকিৎসা পাচ্ছেন ডিপিআরসি হাপাতালে সে বিষয়ে জানতে চাইলে ৪৭ বছর বয়সী রাশিদা আক্তার যুগান্তরকে বলেন, আমি আমার পরিবারসহ সৌদি আরবে থাকি। হঠাৎ আমি ঘুমের ঘোরে ব্রেন স্ট্রোক করি। এতে আমার বাম পাশ প্যারালাইজড হয়ে যায়। পরে সৌদি আরবে চিকিৎসা করিয়েছি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এরপর আমার স্বামীর ভাইয়ের পরিচিত একজন আমার মতো স্ট্রোক হয়ে প্যারালাইজড হয়ে যায়। তিনি এখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন শুনে আমার স্বামী আমাকে দেশে নিয়ে আসেন। পরে ১০ এপ্রিল এখানে ভর্তি হই। আপনি শুনলে অবাক হবেন মাত্র তিন দিন পর আমি কথা বলা, হাঁটাচলা সবই করা শুরু করলাম। যেখানে আমি কথা বলা, হাঁটাচলা কোনো কিছুই করতে পারতাম না। এখন অনেক ভালো আছি। আমি এখন ৮০ শতাংশ সুস্থ আছি। আমাদের দেশে এখন এত ভালো চিকিৎসা হয় তা চিন্তাই করা যায় না। আশা করি বাংলাদেশ থেকে চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে সৌদি আরব যেতে পারব। এখানে শুধু আমি নই, এমন অনেকেই আছেন, যারা বিদেশ থেকে ডিপিআরসি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। কথা হয় এখানে চিকিৎসা নিয়ে ভালো হওয়া মো. নূরুল ইসলামের সঙ্গে। তিনি যুগান্তরকে বলেন, এখন আমার বয়স প্রায় আশি বছর। সকালে হাঁটতে গিয়ে হঠাৎ ফুটপাতের ওপর পড়ে যাই। এতে আমি হাঁটুতে অনেক ব্যথা পাই। অনেক দিন ব্যথা নিয়ে ভুগেছি। অনেক ডাক্তার দেখিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। এখানে কয়েক দিন চিকিৎসা নেয়ার পর আমি পুরোপুরি সুস্থ।

ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডের চেয়ারম্যান ডা. মো. সফিউল্যাহ প্রধান যুগান্তরকে বলেন, দেশের সাধারণ মানুষের ধারণা কোনো রোগ হলেই মনে হয় দেশের বাইরে ভালো চিকিৎসা হয়। এখন থেকেই ভুল ধারণা পাল্টে ফেলুন। তিনি বলেন, হাঁটু, কোমর বা আর্থ্রাইটিসজনিত ব্যথা অথবা প্যারালাইজড মানেই ব্যয়বহুল চিকিৎসা ধারণা সঠিক নয়। ডিপিআরসি হাসপাতাল নিশ্চয়তা দিচ্ছে শতকরা ৯৯ ভাগ রোগী বিনা অপারেশনে সুস্থ স্বাভাবিক জীবন পাবে। কাজেই যারা এখনও বিদেশে চিকিৎসা নেয়ার চিন্তা করছেন তাদের আমি বলব, বিদেশ যাওয়ার আগে অন্তত একবার ডিপিআরসিতে আসুন। এখানে বিদেশ থেকে আসা অনেকেই চিকিৎসা নিচ্ছেন। ভালো হয়ে নিজ দেশে চলে গেছেন। ডা. সফিউল্যাহ বলেন, এখানে চিকিৎসাসেবার আধুনিক সব ব্যবস্থা রয়েছে। সব পরীক্ষায় রয়েছে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। আমরা এখানে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফ্রি রোগী দেখি। এখানে রয়েছে আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ডায়াগনস্টিক ল্যাব।

 

যোগাযোগের ঠিকানা
ডিপিআরসি, ১২/১ রিং রোড, শ্যামলী ঢাকা-১২০৭।
(শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের ঠিক উল্টো দিকে)
হটলাইন   : ০৯৬৬৬৭৭৪৪১১
ই-মেইল   : dprchospital@dprcbd.com
ওয়েবসাইট : www.dprcbd.com

 

সূত্র যুগান্তর: ০১ মে ২০১৯, ১২:০০ এএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*