২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি: ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

আজ বৃহস্পতিবার ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক ল্যাব লি: এ সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। রোগীদের সেবা দেওয়ার জন্য রয়েছেন ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক ল্যাব লি: এর অভিজ্ঞ ডাক্তার বৃন্দগন। এ সেবার আওতায় রোগীদের কে দেওয়া হয়েছে ফ্রি ডাক্তার পরামর্শ এবং ফ্রি ল্যাবরটেরি টেস্ট। উক্ত সেবা টি দেওয়া হয়েছে আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। প্রায় ১৫০জন রোগীকে ফ্রি কনসালটেশন ও স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

উক্ত ফ্রি ক্যাম্পে দেশের সকল স্তরের জনগন উপস্থিত ছিলেন। রোগীদের সাথে কথা বলার পর জানতে পারলাম তারা খুবই আনন্দিত। অনেকেই তারা আবার এই হাসপালে চিকিৎসার জন্য আসার কথার জানিয়েছেন। উপস্থিত ছিলেন ডিপিআরসি হাসপাতাল এবং বিডিটুডেস ডট কম এর চেয়ারম্যান ডা: মো. সফিউল্যাহ্ প্রধান এবং ডিপিআরসি হাসপাতাল এর অভিজ্ঞ ডাক্তার বৃন্দগন। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবদানের দায়িত্বে ছিলেন বিডিটুডেস ডট কম এর যুগ্ন সম্পাদক ডা. মো. রহমতউল্যাহ শুভ। তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা প্রতিবারি বিভিন্ন দিবসে ফ্রি ক্যাম্প করে থাকি তারি ধারাবাহিকতায় আজকের মেডিকেল ক্যাম্পটি। ডি আই/ ২১ ফেব্রুয়ারি, ২০১৯

হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*