রাতে ঘুমানোর সময় প্রচুর ঘাম হয়?

রাতে ঘুমানোর সময় প্রচুর ঘাম হয়?

ভ্যাপসা গরমে বা অতিরিক্ত পরিশ্রমে শরীরে ঘাম হওয়াটা খুবই স্বাভাবিক। তবে বিনা পরিশ্রমে বা স্বাভাবিক তাপমাত্রায় ঘাম হওয়াটা মোটেই স্বাভাবিক ব্যাপার নয়। অনেকেই রাতে ঘুমানোর সময় প্রচুর ঘাম হওয়ার সমস্যায় ভোগেন। অনেকেই হয়তো জানেন না এই অতিরিক্ত ঘেমে যাওয়ার সমস্যা মারাত্মক কিছু রোগের লক্ষণ হতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সে সম্পর্কে কিছু জরুরি তথ্য…

স্নায়বিক সমস্যা

স্নায়বিক সমস্যা

অটোনোমিক ডাইরেফ্লেক্সিয়া, সাইরিনগোমাইলিয়া, অটোনোমিক নিউরোপ্যাথি ইত্যাদি ধরনের স্নায়বিক (নিউরোলজিক্যাল) কিছু অস্বাভাবিকতার কারণে ঘাম বেড়ে যায়। যার ফলে রাতে ঘেমে যাওয়ার সমস্যায় ভুগতে হতে পারে অনেককেই।

হরমোন ডিজঅর্ডার

হরমোন ডিজঅর্ডার

যারা হরমোনের তারতম্যগত সমস্যায় ভুগছেন, তাদের বেশীর ভাগ সময়ে রাতে ঘেমে যাওয়ার সমস্যায় ভুগতে দেখা যায়। রাতে ঘেমে যাওয়া কাসদিণোয়েড সিনড্রোম বা হাইপার থাইরয়েডিজম সমস্যার কারণেও হতে পারে।

নিম্ন রক্তচাপ

নিম্ন রক্তচাপ

রাতে অতিরিক্ত ঘামানোর অন্যতম কারণ হচ্ছে নিম্ন রক্তচাপ। যারা ডায়াবেটিসের কারণে ইনসুলিন বা এ জাতীয় অন্যান্য ওষুধপত্র খান, তাদের রাতে হাইপোগ্লিসেমিয়ায় ভুগতে দেখা যায়।

ক্যান্সার

ক্যান্সার

অনেক সময় রাতে ঘামানো ক্যান্সারের লক্ষণ হিসেবে দেখে দেয়। যেমন-লিম্ফোমা ক্যান্সার হলে অতিরিক্ত ঘেমে যাওয়ার পাশাপাশি জ্বর ও হঠাৎ করেই অতিরিক্ত ওজন কমে যাওয়ার সমস্যাও দেখা যায়।

ঋুতস্রাব

ঋুতস্রাব

রাতের বেলার অতিরিক্ত ঘাম ও হঠাৎ করেই গরম লাগতে থাকার সমস্যা মহিলাদের মনোপজ (ঋুতস্রাব) শুরুর আগের দিনগুলোর অন্যতম প্রধান লক্ষণ।

উপরক্ত সমস্যার সম্মুখীন হলে অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়ে, উন্নত চিকিৎসা নিলে আশা করি ভাল হয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*