হবিগন্জ থেকে মাসুদা নামের ৪০ বছরের এক মহিলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অব্স্ বিভাগে ভর্তি হয়।আমি অবাক হয়ে গেলাম ঘটনাটি শুনে, দেখে……. বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন সহকারী।
তার বক্তব্যটি সম্পূর্ণরুপে নিজের ভাষায় তুলে ধরা হল…
গতকাল (০৮-১১-২০১৭) সকাল থেকে প্রসব ব্যাথা শুরু হয় মাসুদার। গ্রামের দাই দিয়ে দিন ভর চেষ্টার পর রাতের বেলায় বাচ্চার মাথা ও হাত বের করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। নিজের অজ্ঞতার কারনে অতিরিক্ত টানাটানিতে পৃথিবীতে ভূমিষ্ঠ হবার প্রাক্কালে হাত ও মাথা বিচ্ছিন্ন করে ফেলে। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগীর অপারেশনের মাধ্যমে শিশুটির বাকী অংশটুকু বের করে আনা হয়। জানি এটা কোন সংবাদের শিরোনাম হবে না কেননা এখানে কোন ডাক্তার জড়িত নেই।
আবার হতেও পারে এভাবে… “অপারেশন করতে গিয়ে মাথা ও হাত কেটে ফেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা”।
medicalbd সাস্থের সকল খবর।

