রিহেব-ফিজিও থেরাপির প্রয়োজনীয়তা

রিহেব-ফিজিও থেরাপির প্রয়োজনীয়তা

ঔষধ খেলে অসুখ সারে, কিন্তু কিছু কিছু অসুখ আছে সেগুলোর ক্ষেত্রে ওষুধের পাশাপাশি প্রয়োজন হয় নির্দিষ্ট ব্যায়াম, এই ব্যায়ামের নাম রিহেব-ফিজিও থেরাপি। পশ্চিমা বিশ্বে রিহেব-ফিজিও থেরাপির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমাদের দেশে এখনও এ ব্যাপারে অনেকেই জানে না।

ধরাযাক কারও হাড় ভেঙ্গে গেছে। অপারেশন করানো এবং ওষুধ খাওয়ানো হলে একসময় তার হড় জোড়া লেগে যাবে এবং ইনফেকশনও ভালো হয় যাবে। কিন্তু এখানেই চিকিৎসা শেষ হয়ে গেল না। ভাঙা জায়গাটি কম নড়াচড়া করার ফলে সে জায়গা শক্ত হয়ে যায় এবং একসময় দেখা যায় যে, নড়াচাড়া করা যাচ্ছে না। এই সমস্যা দূরীকরণের জন্যই আছে রিহেব-ফিজিও থেরাপি।

নিয়মিত নির্দিষ্ট ব্যায়াম ও গরম সেঁক দেয়ার মাধ্যমে শরীরের নড়াচাড়া হয় সাবলীল, রোগীও ভালো হয় তাড়াতাড়ি।

বাংলাদেশে আরেকটি রোগ আজকাল বেশি হয়, তা হচ্ছে স্ট্রোক। ডাক্তারি ভাষায় একে বলে সিভিডি। এই অসুখ একবার হলে রোগী পুরোপুরি ভালো হয় না, কিন্তু ওষুধ ও রিহেব-ফিজিও থেরাপি চলতে থাকলে অনেকে সুস্থ হয়ে আসে। শেষে নিজে নিজেই চলাফেরা, ওঠা-বসা করতে পারে। রোগী অনেক সুস্থ হয়ে আসে। আগুনে পুড়ে গেলেও পুড়ে যাওয়া অংশ একসময় শক্ত হয়ে আটকে যায়। নড়াচড়া সম্ভ হয় না।

কিন্তু ডাক্তারি পরামর্শ মেনে নিয়মিত রিহেব-ফিজিও থেরাপি দিলে সে রকম সমস্যার সৃষ্টি হয় না। বাংলাদেশে রিহেব-ফিজিও থেরাপি সম্পূর্ন প্রসার লাভ না করলেও কিছু কিছু স্থানে এই সুবিধা পাওয়া যায়। যেমনঃ ডিপিআরসি হাসপাতাল, শ্যামলী, ঢাকা। ফোনঃ ০১৯৯৭৭০২০০১, ০১৯৯৭৭০২০০২, এখানে রিহেব-ফিজিও থেরাপির ওপর ভালো প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট কর্মরত আছে।

আকজালকার ব্যস্ত জীবনে মানুষ জীবনযাত্রার সঠিক মান বজায় রাখতে পারে না অনেক সময়। ফলে কোমরের বাত ব্যথাসহ উপরোক্ত বিভিন্ন সমস্যায় পড়ে। সেসব থেকে তাড়াতাড়ি মুক্তির জন্য এই রিহেব-ফিজিও থেরাপি খুব দরকারি।

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*