মেদ ভুরি আর নয় সমাধান দিচ্ছি আমরা।

মেদ কমানোর পরামর্শ 

ভুড়ি কমানোর যাবতীয় পরামর্শঃ 

ভুড়ি কমাতে হলে ভাত, মিষ্টি, আলু প্রভৃতি যাবতীয় শর্করা জাতীয় খাওয়া কমিয়ে দিন। একসাথে বেশি খাবেন না। বরং কিছুক্ষণ পর পর অল্প অল্প করে খান। কখনোই পেট কানায় কানায় ভর্তি করবেন না খেয়ে। ক্ষিদে মেটাতে যতটুকু খাওয়া দরকার ঠিক ততটুকুই খাবেন। রাতে ভাত বেশি খাওয়ার অভ্যাস পরিহার করুন, রুটি খাওয়া শুরু করুন।

 

 

ভাত, রুটি এসব কম করে খাবেন, তরকারী, সালাদ, মাছ এসব বেশি করে খান। গরুর মাংস, খাসির মাংসের পরিবর্তে মুরগীর মাংস খান। খাবারের পরপরই শুতে যাওয়ার অভ্যাস ত্যাগ করুন। কমপক্ষে ১০-১৫ মিনিট মাঝারি গতিতে হাঁটুন। এতে হজম দ্রুত হবে এবং চর্বি জমার হার কমবে।

 

 

আর চর্বি জাতীয় খাদ্যও কমিয়ে দিন। রান্নায় তেল ব্যবহার কম করুন। সকালের নাশতা ভালো করে করুন কিন্তু দুপুর এবং বিশেষ করে রাতে কম খান। দুপুরে ঘুমানোর অভ্যাস থাকলে ত্যাগ করুন।

 

 

খাদ্য অভ্যাস বদলের সাথে সাথে নিয়মিত ব্যায়াম করতে হবে। সহজ কিছু ব্যায়াম রয়েছে। রুটিন মেনে তা ফলো করুন। ব্যায়ামের পদ্ধতিগুলো দেয়া হলো :

* সোজা হয়ে দাড়িয়ে হাঁটু ভাজ না করে পায়ের পাতা ছোয়া – প্রত্যেক দিন কমপক্ষে ১০ বার করুন।

 

 

* মেঝেতে ম্যাট বিছিয়ে তার উপর শুয়ে পায়ের পাতা ছোয়া – প্রত্যেক দিন কমপক্ষে ৫ বার করুন।

 

 

* জায়গায় দাড়িয়ে জগিং – কমপক্ষে ২ মিনিট করুন।

 

 

* বুকডান – দিনে ১০টা করে বুকডান দিন।

 

 

* লিফটের পরিবর্তে সিড়ি ব্যবহার করুন। সময় থাকলে ৫ মিনিট সিড়ি বেয়ে উঠানামা করুন।

 

এছাড়া সাইক্লিং, সাঁতার প্রভৃতি করার সুযোগ থাকলে তা নিয়মিত করুন।

আরও পড়ুনঃ মেদ ভুড়ি কমাতে পরামর্শ।

 

 

ডা. মোঃ সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগঃ-ডিপিআরসি হাসপাতাল( ২৯ প্রবাল হাউজিং,রিং-রোড,শ্যামলী,ঢাকা-১২০৭)
সিরিয়ালের জন্য ফোনঃ-  +8801997702001; +8801997702002
www.dprcbd.com
www.bdtodays.com
www.shafiullahprodhan.com
www.medicalbd.info
www.dhakatv.info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*