
এমপায়েমা গলব্লাডার
এমপায়েমা গলব্লাডার
গলব্লাডার বা পিত্তথলি লিভারের নিচে অবস্থান করে। লিভার থেকে পিত্ত তৈরি হয়ে গলব্লাডারে জমা থাকে। চর্বি পরিপাক করার জন্য পিত্ত দরকার। কোনো কারণে যদি গলব্লাডারের মধ্যে পুঁজ জমা হয় তবে তাকে এমপায়েমা গলব্লাডার বলে।
বিভিন্ন কারণে এমপায়েমা গলব্লাডার হতে পারে। গলব্লাডারে প্রদাহ হলে এমনটি হতে পারে। এছাড়া পিত্তনালীতে প্রদাহের পরেও এরকম হয়। কোনো কারণে পিত্ত প্রদাহের পথে বাঁধা সৃষ্টি হলে এমপায়েমা গলব্লাডার হয়।
এমপায়েমা গলব্লাডারে বিভিন্ন উপসর্গ থাকে যেমন-
- পেটের ওপরে ডানদিকে ব্যথা
- বমিভাব
- বমি
- জ্বর
- অস্বস্তি
এমপায়েমা গলব্লাডার ডায়াগনসিসের জন্য ভালোভাবে ইতিহাস নিতে হবে। শারীরিক পরীক্ষা করলে ধারণা পাওয়া যায়। নিশ্চিত হওয়ার জন্য রক্ত পরীক্ষা, আল্ট্রসনোগ্রাম এবং সিটিস্ক্যান করা হয়।
গলব্লাডার এমপায়েমার চিকিৎসায় এন্টিবায়োটিক ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে মুখে খাবার এন্টিবায়োটিক দেয়া লাগে। মেট্রোনিউডাজল এবং সেফালোস্পোরিন জাতীয় এন্টিবায়োটিক ভালো কাজ করে।
গলব্লাডার এমপায়েমাতে সার্জারি করা হয়। তবে সেক্ষেত্রে একটু দেরি করে সার্জারি করা লাগে। এন্ডিটবায়োটিক দিয়ে কয়েকদিন অপেক্ষা করা হয়। দ্রুত অপারেশন করলে অপারেশন পরবর্তী জটিলতা হয়। গলব্লাডার এমপায়েমার জটিলতা হচ্ছে, গলব্লাডার ফেটে পুঁজ ছড়িয়ে পড়তে পার। তখন প্রাণে সংশয় দেখা যায়। তাই সচেতনতা দরকার।
medicalbd সাস্থের সকল খবর।
