দাঁত পরিষ্কার করবেন যেভাবে

দাঁত পরিষ্কার করবেন যেভাবে

কিভাবে দাঁত পরিষ্কার করবেন

১. প্রথমে ভেতরের দিক থেকে ব্রাশ ৪৫০ কোণে রেখে উপরে নীচে ওঠানামা করুন অথবা বৃত্তাকারে ঘোরান ।

২. বাইরের দিক থেকে উপরে নীচে উঠানামা করেই দাঁত পরিষ্কার করতে থাকুন। এলোমেলোভাবে ব্রাশ করবেন না। ধীরে সুস্থে সবগুলো দাঁত পরিষ্কার      করুন।

৩. এবার উপরের দিকে দাঁতের উপর সোজা করে ধরে ব্রাশ করুন যাতে সকল খাঁজ ও ফাঁক থেকে খাদ্যকণাগুলো বেরিয়ে আসে।

 

নিয়মিত ফ্লসিং করাঃ 

১. পর্যাপ্ত ফ্লস (দাঁত পরিষ্কার করার সূতা বিশেষ ) নিন যাতে আঙুলে ফ্লস দৃঢ়ভাবে আটকানো যায়

২. দুই দাঁতের মদ্যেখানে ফ্লস রেখে সামনে পিছনে টেনে দাঁতের ফাঁক পরিষ্কার করুন।

 

দাঁতের প্লাকঃ

সাধারণত তিনটি স্থানে প্লাক (জমে ওঠা আস্তরণ যেখানে জীবাণু জন্মে এবং বংশ বিস্তার করে) দেখা যায়।

১. বেশির ভাগ প্লাক জমে মাড়ি ও দাঁতের সংযোগস্থলে।
২. প্লাক দুকিয়ে থাকুতে পারে দাঁতের ফাঁকসমূহে।
৩. দাঁতের পেছনের অংশের এবং চর্বণ অংশের খাঁজ প্লাক লুকিয়ে; থাকার আর একটি স্থান।

 

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*